কৃতান্ত লৌহজাহাজ এবং তাতে নিজেদের সেনাদের স্থাপিত করে প্রেরণ করলে, সতিশ আক্রমণ করলেন এবার নিজের দেহবলের । ধরিব্রীবল দ্বারা আক্রমণ করলে, সেই জাহাজে বিশালাকায় পাথর প্রেরণ হতে থাকে, আর তাতে সেই জাহাজ চুণবিচুর্ণ হতে থাকলো, আর সেই জাহাজের বাহ্যে যেই কালাগ্নি ও জলম্রোত উপস্থিত ছিল, তা সমস্ত সেনার নিধন করে দিলে, ছায়াপুত্রদের সমস্ত মায়ার নাশ হলো। অদম্য ইচ্ছাদ্বারা পুনরায় মায়া স্থাপন করে, সেনার নির্মাণ করতে গেলে, এবার সতিশ আঘাত মায়াবিস্তারে মনোনিয়োগ করে সেনার নির্মাণ করতে পারলেন না, বরং বাধ্য হলেন, দেবী কল্পনার শক্তিকে ধারণ করে, লৌহ এবং মৃত্তিকাদ্ারা ঢাল নির্মাণ করে, তাই দিয়ে পবনের গতিকে রোধ করতে। এমন দৃশ্য দেখে, উগ্র সতিশ এবার মহাবায়বঅস্ত্রকে স্মরণ করতে গেলে, পুক্রদের ক্লান্ত হয়ে যেতে দেখে, শিঙায় ধ্বনি উৎপন্ন করে যুদ্ধবিরাম ঘোষণা করে দিলেন ছায়াদেবীরা । সেই দিনের অসাধারণ বিক্রমে, ছায়াপুত্রদের ভেঙে পরতে দেখে, তৃপ্ত ক্ষিতীশ ও সতিশ নিজেদের শিবিরে ফিরে এলে, সকলে মিলে মহানন্দে রাজসিক আহার গ্রহণ করলেন, এবং পুষ্টি অর্জন করে পরবর্তী দিনের যুদ্ধে বলদস্তদের পরাজিত করতে বিশ্রাম গ্রহণ করে, উর্জী সংগঠিত করলেন। পরবতীদিবসে যুদ্ধের শুরু হলে, সতিশ আর ছায়াপুত্রদের মায়াবিস্তারই করতে না দিয়ে সরাসরি আক্রমণ করলেন বায়বাস্ত্র ্বারা। অসম্ভব মনের গতি ও তেজ ছারা নিক্ষিপ্ত এই অস্ত্রকে তাঁদের পুত্ররা সামলাতে পারবেন না দেখে, ব্রিছায়াদেবী সম্মুখে এসে, সেই বায়ব্যান্ত্রকে ধারণ করে নিলেন, এবং সতিশের বায়বাস্ত্রকে নিক্ষলা করে দিলেন । আর এবার বলদস্তরা একত্রিত করলেন সমস্ত ছায়াদেবীদের বলকে, আর একত্রে ইচ্ছা, কল্পনা ও চিন্তার জাল বিস্তার করে, একটি মোক্ষম আঘাত প্রদান করলেন এক বিশেষ অস্ত্র্বারা, যার নাম সম্মোহন অস্ত্র । ২৫৮
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।