Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত করলেন আপনি, তাঁরা সকলেই মায়াসেনা ৷ কালকে যখন আমরা রণক্ষেত্রে পৌছব, তখনও তো এই ছায়াপুত্ররা একই ভাবে মায়াসেনারই নিমাঁণ করবে, আর আপনিও সারাদিবস তাঁদের সাথে যুদ্ধ করতে করতেই ক্লান্ত হয়ে উঠবেন। ... বুঝতে পারছেন, এই ছায়াপুত্রদের রণকৌশল!... এঁরা আপনাকে ক্লান্ত করে দিতে চায় । আপনি এই ভাবে নিয়মিত যুদ্ধ করতে করতে ক্রান্ত হয়ে উঠলে, এঁরা আপনার উপর একত্রে ঝাঁপিয়ে পরবেন”। সতিশও সেই কথাতে ভাবিত হয়ে গিয়ে বললেন, “তাহলে এই সমস্যার সমাধান কি?”ক্ষিতীশ উত্তরে বললেন, “সেটার কথাই তো আমিও ভাবছি ভ্রাতা!” রথচাকা রূপে স্থিত, দেবী অন্তদৃষ্টি বললেন, “কিন্তু কেন ভাবছেন নাথ! ... আপনারা সমস্ত আর মুহূর্তের মধ্যে নাশ করে দিন সম্পূর্ণ মায়াসেনার। যেই কৌশলে আপনাদেরকে ক্লান্ত করতে চাইছে, ছায়াপুত্ররা, সেই একই কৌশলে, আপনারাও তাঁদের ক্লান্ত করে দিন। প্রতিবার তাঁদের মায়াসেনার নাশ হবে, প্রতিবার তাঁদের উর্জাক্ষয় হবে । তাই মুহুর্তের মধ্যে তাঁদের গিয়ে পুনরায় মায়াপ্রসারের পুষ্টি লাভ করতে না পারে, সেই ব্যবস্থা করুন আপনারা” তাহলে এঁদের নাশ করবো কি করে?” দ্বিতীয় রথচাকা রূপে স্থিত, দেবী চেতনা এবার বললেন, “নাথ, আপনার এখনো মনে হয় যে পঞ্চভুতের অস্ত্র বলদন্তদের নাশ করতে সক্ষম! ... তাই যদি হতো, তাহলে মাতা সবাম্বীকে দেবী গ্রহ্যার রূপ ধারণ করতে হলো কেন? আমাদের মাতাপিতা, দেবী মানসী ও বোধি, আমাদের দাদা ও দিদিমা, দেবী দখিনা ও হুতাশনই তো তাঁদের নাশ করে, প্রত্যাবর্তন ২৫৬

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।