সমরলীলা সতিশ বললেন, “এই ছায়াদেবীদেরও আমরা পরাস্ত করে দেব; তাহলে তো আর কনো বচনের কনো প্রয়োজনই থাকবেনা”। সেই কথার উত্তরে দেবী ধরিত্রী বললেন, “এই কথা স্মৃতিতেও রাখবেন না প্রভু । এই ছায়াদেবীরা স্বয়ং পরানিয়তির ছায়ারূপ, তাই এঁদের নাশ একমাত্র স্বয়ং নিয়তির দ্বারাই সম্ভব, তবে হ্যাঁ এই ছায়াদেবীদের উত্থানের কারণ আপনাদের পিতা, তাই আপনাদের পিতার সম্মতি বিনা কিছুতেই মাতা এঁদের নাশ করবেন না”। ক্ষিতীশ বললেন, “অর্থাৎ আমাদের পিতার সম্মতি আবশ্যক হবে এই কাজে । তবে তার জন্য তো আমাদের পিতাকে রণক্ষেত্রে উপস্থিত হতে হবে। কিন্তু তিনি তো এই লীলাতে অংশগ্রহণ করারও ইচ্ছা রাখেন না! ... সেই ক্ষেত্রে! ...” সতিশ জিজ্ঞাসু হয়ে বললেন, “সেই ক্ষেত্রে কি অনুজ! থেমে গেলে কেন, বলো!” ক্ষিতীশ মৃদু হেসে বললেন, “সেই ক্ষেত্রে, আমাদেরকে বাধ্য করতে হবে এই ছায়াদেবীদের | এঁরা যদি দেখেন যে স্বয়ং তাঁদের পুত্ররা মৃত্যুর মুখে স্থাপিত হয়েছে, অর্থাৎ যদি অনুভব করেন যে, যাকে আশ্রয় করে, তাঁরা অবস্থান করছে, সেই অহংই বিনাশের মুখে স্থিত, তাহলে অবশ্যই তাঁরা পিতাকে আবাহন করবেন”। সতিশ এবার অধিক চিন্তাশীল হয়ে বললেন, “কিন্ত অনুজ, এতে তো অধিক বিপদ । পিতা তো তখন ধর্মসংকটে স্থাপিত হয়ে যাবেন। একদিকে তাঁরই পুত্ররা, আর অন্যদিকে তিনি যাদেরকে অভয়দান করেছেন, তাঁরা! ... এমন অবস্থায় তিনি কি করবেন?” দেবী চেতনা এবার বললেন, “নাথ, এতো চিন্তা করে, দেবী চিন্তাকে শক্তিশালী করে তোলার কনো অর্থই হয়না । প্রথমে আপনাকে যুদ্ধকে সেই স্তরে উন্নীত করে নিয়ে যেতে হবে । একবার সেই অবস্থায় যুদ্ধ উন্নীত হলে, তখন পরবর্তী করনিয় কি, তা ভাবা যাবে”। দেবী অন্তৃষ্টি বললেন, “সঠিক কথা । আর যে যতযাই নিজের বলের দত্ত করুক না কেন, হবে তো তাই, যা নিয়তির ইচ্ছা হবে, যা নিয়তির মার্গদর্শন হবে । সকল ব্রন্মাণু নিজের নিজের ২৫৩
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।