সফল হবে কিনা, সেই ব্যাপারে! ... বলদস্তরা একাকী নেই, তাঁদের তিন মাতা তাঁদের সঙ্গে আছেন। আর তাঁদের কাছে, আমার পুত্ররা কেন, সমস্ত ভূত, এমনকি চেতনা, অন্তদৃষ্টিও অতি তুচ্ছ। হ্যাঁ এক খপু তাদের সকলকে সামলাতে সক্ষম । কিন্তু তাও কি শেষ রক্ষা হবে?” মাতা সবাম্বী হেসে বললেন, “না নাথ, অহংএর ধূ্তম্বভাবের কাছে, আমার পুত্ররা কি করে জয়লাভ করবে একাকী? তাঁরা সফল হবে না!” অখণ্ড সেই স্পষ্ট কথাতে হতচকিত হয়ে গিয়ে বললেন, “তাহলে দেবী! তাঁদেরকে আটকান। তাঁদেরকে তো আমরা মৃত্যুর মুখে ঠেলে দিলাম!” মাতা সবান্ধী হেসে বললেন, “হ্যাঁ সঠিক কথা বলেছেন। মৃত্যুর মুখেই আমরা তাঁদেরকে ঠেলে দিলাম । অহংকারের সম্মুখে বিচার ও বিবেক কতক্ষণই বা দাঁড়িয়ে থাকতে পারবে! ... অহং সাখ্যাত আপনার সমান বল ধরেন, কারণ সে আপনারই প্রতিবিস্ব ৷ হ্যা রণকৌশলে আমার পুত্ররা শ্রেষ্ঠ, কিন্ত ছল! ... আপনি যেমন ছলের নিকটেও যাননা, আপনার প্রতিবিম্ব সর্বদা ছলের মধ্যেই বিরাজ করে । তাঁদের ছলের উত্তর আমাদের পুত্রদের কাছে কোথায় আছে নাথ!” অখণ্ড বিচলিত হয়ে উঠে বললেন, “কিন্ত আপনি এই কথা এতো শান্ত ভাবে কি করে বলছেন দেবী? আপনার পুত্ররা মহাযুদ্ধে গেছে। এই যুদ্ধে পরাজিত হলে, তারা জীবিত হয়ে প্রত্যাবর্তন করবে না, কল্পনা, ইচ্ছা ও চিন্তা ওদের কিছুতেই জীবিত ছেড়ে দেবেনা! আপনি সেই সমস্ত কথা জেনেও এমন শান্ত রয়েছেন? কেন? আর তার থেকেও বড় প্রশ্ন, কি করে?” মাতা সর্বন্বী হেসে বললেন, “এই যুদ্ধ সকলকেই অনেক অনেক শিক্ষা প্রদান করবে । আপনাকেও । আর তাই এই যুদ্ধ হওয়াটা আবশ্যক ছিল৷... আপনার পুত্রদের আপনি কনো কিছু দেননি এখনো, সময় হলে তাঁরা যখন আপনার কাছে মার্গদর্শন কামনা করবে, তা প্রদান করতে ভুলবেন না কিন্তু নাথ!”
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।