Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

জন্মলীলা আমাদের সম্মিলিত রূপকে সে স্বয়ংই নামকরণ করবে সববান্বী। এমন ভেবো না যে ব্রন্মসনাতন ত্রিদেব, দেব বা অসুরের সাথে যুদ্ধ করবেন । বরং সবাম্থা তাঁর হৃদয়ে আসীন হয়ে, এই যুদ্ধ করবে, এবং ব্রিদেব, দেব এবং অসুরদের পুনরায় স্মরণ করাবে যে যতই তাঁরা অধিকারের জয়ঘোষ করুক, আমার উপর তাঁদের না তো কনোদিন অধিকার ছিল, আর না কনোদিন তা থাকা সম্ভব”। দেবী ধরিত্রী আনন্দে মাতোয়ারা হয়ে কি করবেন বুঝতে পারলেন না। একবার তিনি ব্রিদেবীর চরণবন্দনা করলেন, একবার তাঁদের আলিঙ্গন করলেন । আবার একবার তাঁদেরকে আলিঙ্গনে করে তাঁদের কপোলে শিশুর ন্যায় চুম্বন করতে থাকলেন । দেবী ধরিত্রীর এই লক্ষঝম্প দেখে, ত্রিদেবী বাৎসল্যপূর্ণ হাস্য প্রদান করে বললেন, “ধরিব্রী, তোমার অবস্থা খুবই খারাপ, এমন লক্ষঝম্প করো না”। দেবী ধরিত্রী উত্তরে বললেন, “মা, আজ আমার কনো দুঃখ নেই, কনো বেদনা নেই । আজ আমি সর্বাধিক সুখী । স্বয়ং ব্রিদেবী একত্রে আমার বুকে দেহ ধারণ করে, বিরাজ করবেন । মা, আমি শীঘ্রই সেই তনুর নির্মাণ করছি। সবঙ্গিসুন্দর তনু করবো আমি তাঁর। গৌর হবে তাঁর অঙগবর্ণ, চিহদ্বারা আমি ভূষিত করবো । ... আমার যে আজ থেকে মহোৎসবের শুরু! ... কিন্তু মা, দেবী শ্রী বললেন, “সেখানে, যেখানে দেবী পার্বতীর সত্বগুণের আরাধনা হয় মহাধুমধাম করে। সেখানে যেখানে তাঁর বিশাল কায়া মূর্তি হয়, আর সেই মূর্তিকে নিজেদের কাঁধে তুলে নিয়ে, নিজেদের অন্তরে মাতার প্রতি যেই অব্যক্ত ভালোবাসা, তাকে ব্যক্ত করে । সেখানে যেখানে, নিজেদের সর্বন্ব ধন উজাড় করে দেয়, তাঁদের মাতার নামে । সেই গঙ্গা তীরবর্তী মহাতীর্থে হবে ব্রন্ষসনাতনের জন্ম, যা মহাতীর্থ হয়েও, তাকে মহাতীর্থ বলে কেউ চেনেও না, জানেও না । ... বুঝতে পেরেছ কোন স্থানের কথা বলছি আমি?” ২৪

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।