মণিধামলীলা মহেশ বললেন, “আপনারা দুইজন, অথচ চারটি অশ্ব নিয়ে কি করবেন, এই আপনাদের সংশয় ছিল। আর আমি আমার পরিবারের সাথে সাখ্যাতে যুদ্ধ করবো না, এই আমার আবদার ছিল মাতার কাছে। তাই আমি আপনাদের রথ হয়ে বিরাজ করবো । অর্থাৎ যুদ্ধে আমি অংশ নেবো, আবার নেবোও না । আর রথ হয়ে আমি চারজন ভূতকে আমার অশ্ব করে স্থাপিত রাখবো, আর দেবী ধরিত্রী হবেন এই চার অশ্বের লাগাম । ... আর হে সবান্ধী পুত্রদ্য়, আমার পিতাদের থেকে একটি বিষয়ে আমি আপনাদের সচেত করে দিই । আপনারা একাকীই তাঁদেরকে পরাজিত করতে সক্ষম । তাই একজনই যুদ্ধে রত হন, দুইজনে যদি যুদ্ধে রত হন, তবে তাঁরা দেবী কল্পনার সহায়তায় আপনাদেরকে দ্বন্ধে যুক্ত করে দেবেন মায়াবলে, আর তখন আপনারা একে অপরের সাথে যুদ্ধ করবেন, আর তীরা মুক্ত থেকে যাবেন”। ক্ষিতীশ বললেন, “সঠিক বলেছেন আপনি । এই রথের সারথি হবো আমি, আর আমার ভ্রাতা সতিশ হবে এই রথের রথী, কারণ তিনি আমা অপেক্ষা শ্রেষ্ঠ যোদ্ধা। ... আর মাতা, আপনি যেই শ্রেষ্ঠ অস্ত্রের কথা বললেন, আমরা তার অর্থ উপলব্ধি করেছি । আর তাঁরা হলেন দেবী চেতনা ও অন্তদৃষ্টি। বেশ বুঝতে পারছি মাতা, দেবী চতনা ও অন্তদৃষ্টিকে প্রভাবিত করার সন্তান, এবং তাঁরা আপনার প্রতি সমর্পিত”। সতিশ বললেন, “হ্যাঁ মাতা, এই কয়দিনে আমরা একটি সত্য তো বুঝেছি যে, চেতনা ও অন্তদৃষ্টি না থাকলে, কনো মায়ারই অন্তরে থাকা গুহ্য রহস্য ভেদ করা সম্ভব নয়। তাই আমরা এই বিবাহ করে, সেই শ্রেষ্ঠ অস্ত্র ধারণ করেই রণক্ষেত্রে যেতে সঙ্জ ও ইচ্ছুক”। দেবী চেতনা ও দেবী অন্তদৃষ্টি এবার সম্মুখে এসে মাতা সর্বান্ধীকে বললেন, “মাতা, আমাদের মা, পিতা, দাদু ও দিদা, নিজেদেরকে অশ্ব করে স্থাপিত করেছেন, নাথেদের রথে । দেবী ধরিত্রী সেই অশ্বদের লাগাম হয়েছেন, মহামান্য খপু তাঁদের রথ হয়েছেন । কিন্ত আমরা আমাদের এই যুদ্ধে অবস্থান এখনো ব্যক্ত করিনি। ... মাতা আমরা যদি স্ত্রীবেশে আমাদের স্বামীর সাথে যাত্রা করি যুদ্ধক্ষেত্রে, তাহলে সহায়তা কম, বাঁধা অধিক আসবে তাঁদের পথে, কারণ বলদস্তরা যেই ২৪৮
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।