Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত বসি মহামায়া আমাদের বারংবার কল্পনা করতে বাধ্য করছেন, ইচ্ছা করাচ্ছেন আমাদের দিয়ে, চিন্তা করতে প্রেরণা দিচ্ছেন আমাদেরকে । আমি নিজের কল্পনার কারণে, নিজের প্রতি করা নিজের মায়ার কারণে সাধনা করতে পারছিনা, আর তা স্বীকার না করে, যিনি আমাকে সাধনা করার জন্য সহায়তা করছেন, সেই তোমাকেই আমার সাধনার শক্র ভেবে যাচ্ছি। ক্ষমা করো আমাকে”। মায়াদেবী এবার নিজের কর ছারা তাঁর স্বামীর করকে চেপে ধরে বললেন, “এ কি করছেন নাথ। আপনি আমার স্বামী, অর্থাৎ আমার অন্তিম গুরু । আমি যা কিছু জেনেছি, শিখেছি, সে তো আপনার জন্যই শিখতে পেরেছি। আপনি আমার কাছে এমন করজোড় করবেন না দয়া করে”। ক্ষিতীশ ও সতিশ এবার দেবী মায়ার কাছে উপস্থিত হয়ে বললেন, “দেবী, এই কয়দিনে আমরা বিশ্বাস, ইত্যাদি, আর তা ধারণ করার কালে বুঝেছি, এই অস্ত্র যদি কনো যোদ্ধার কাছে থাকে, তাঁকে পরাস্ত করা প্রায় অসম্ভবই। কিন্তু আপনি আমাদের শ্রেষ্ঠ অস্ত্র প্রদান করলেন, মায়া রূপে। প্রতিটি মুহুর্তে মাতা আমাদের যেই মার্গ দেখিয়ে চলেছেন, তাই হলো মহামায়ার মায়া, আর এই মায়াই আমাদেরকে সত্যের দ্বারে স্থাপিত হতে দেয়। ... ধন্যবাদ দেবী । আপনি আমাদের গুরু, তাই আমাদেরকে আপনার চরণ বন্দনা করে, আশীর্বাদ লাভ করতে দিন কৃপা করে”। এতো বলে, ক্ষিতীশ ও সতিশ ভুমুখি হয়ে, মায়া দেবীর চরণ বন্দনা করতে গেলে, চমকিত হয়ে দণ্ডায়মান । দেখতে দেখতে, মহেশও খপুর রূপ ধারণ করলে, ক্ষিতীশ ও সতিশ আরো অধিক চমকিত হলেন । অন্যদিকে মাতা সরবাম্থা হাস্যবেশে বললেন, “তোমাদের যুদ্ধে তোমাদেরকে সুসজ্জিত করার জন্যই এই সমস্ত লীলা । কিন্তু এখনো তোমরা শ্রেষ্ঠ অস্ত্রধারণই করনি পুক্ররা”। ২৪৭

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।