মণিধামলীলা সম্ভাবনা থাকে যে আমি নিজের ঈশ্বরীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, নিজেকে কর্তা জ্ঞান করে, দামাদামি করি। আমাকে তুমি ধোপার থেকে কাপড় নিতে পাঠাতে । সেখানেও সম্পূর্ণ সম্ভাবনা থাকে যে যা লাভ করেছি, তা নিয়ে খুশী থেকে, বস্ত্র অধিক পরিষ্কার হতে পারতো, সেই নিয়ে তর্ক করার । আর আমি এই সমস্ত তর্ক বা দামাদামি করতামও । কিন্তু আমি ভুলে গেছিলাম যে, এই দামাদামি বা মহামায়ার মায়ার জন্য তো তুমি আমাকে সেই সমস্ত স্থানে পাঠাতে, যেখানে যেখানে আমার কল্পনা আমাকে আমার বৈরাগ্য থেকে চ্যুত করে, আর সেইখানে মহামায়া আমাকে বারংবার পাঠিয়ে আমাকে চোখে আঙ্গুল দিয়ে নিজের কল্পনার দু-্্রভাব দেখাচ্ছিলেন, যেই কল্পনার জন্য আমার সমস্ত পঞ্চভ্ুত আমার আত্ম চঞ্চল হয়ে যায়। এবার বুঝে গেছি মায়া, মহামায়ার মায়া আর আমার মায়ার মধ্যে ভেদ কি। দুটিই মায়া, কিন্তু সত্যে স্থাপিত করা । আর অন্যদিকে আমার কল্পনা থেকে জাত মায়া, আমাকে কেবলই সত্যের প্রেরণ করে, আমাকে বলেন সেই যুদ্ধ জয় করে আসতে, নিজের কল্পনার মায়াকে পরাজিত করে, নিজের আত্মকে কল্পনামুক্ত করতে । ... আর তুমি! ... তুমি তো সেই মহামায়ারই প্রকাশ। স্বামী স্ত্রীর কাছে, এবং স্ত্রী স্বামীর কাছে শ্রেষ্ঠ মহামায়ার প্রকাশ । এর পরবর্তী প্রকাশ হলেন সন্তান ও পিতামাতা । মহামায়া যে সর্বাধিক সত্যপথে যাত্রার আহ্ান স্বামী বা স্ত্রীর মাধ্যমে প্রেরণ করেন৷ আর তাঁর আবাহন অত্যন্ত সরল, কিন্তু আমরা জটিল, আর তাই আমাদের মনে হয় তা জটিল। যেই যেই ক্ষেত্রে, আমাদের আত্ম ইচ্ছার কাছে, চিন্তার কাছে এবং কল্পনার কাছে পরাজিত হয় বারংবার, অহং মুক্ত করে, তাঁর কাছে সমর্পণ করতে পারি। কিন্তু আমরা এতটাই জটিল যে আমরা ভেবে ২৪৬
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।