Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত তাঁকে দেখে, উত্তেজিত মহেশ বললেন, “আমাকে কেন অনুসরণ করছো তুমি! আমি সাধনা করতে এসেছি। আমার সঙ্গ ত্যাগ করো তুমি”। দেবী মায়া এবার মাথা নিচু করে বললেন, “স্বামী, আমার একটি প্রশ্নের উত্তর প্রদান করুন। স্বামী ও আরাধ্যা যদি একই বিষয়ে ভিন্ন ভিন্ন নির্দেশ দেন, তবে কার নির্দেশ পালন করা তাঁর স্ত্রী মায়া এবার মাথা নিচু করেই হাস্যমুখে বললেন, “নাথ, বিবাহের সময়কালেই পরমেম্বরী যে আমাকে আপনার দেখভাল করাই আমার জীবনের কর্তব্য চিহ্িত করে পাঠিয়েছিলন। তাঁর নিদেশ আমি কি করে অবহেলা করি! ... তবে তা বলে, আপনার নির্দেশও অমান্য করতে পারিনা আমি । তাই দেখুন, আপনি আমার থেকে নিষ্কৃতি চেয়েছিলেন, তাই আপনার সম্মুখে আসিনি আমি । কিন্তু যাকে আপনি মায়া বলেন, সেই মায়া যে ততক্ষণ আবশ্যক যতক্ষণ আপনি দেহ ধারণ করে রয়েছেন! ... আহার না করলে, নিদ্রা না গেলে, সাধনায় মনোনিয়োগ করবেন কি করে আপনি! ... সেই কারণেই তো সর্ব্ষণ ছায়ার ন্যায় থেকে, আপনার সাধনার সাফল্য হেতু ক্রিয়া করে চলেছি আমি, আর একেই তো বোধ করি আপনি মহামায়ার মায়া বলেন, তাই না! ... মায়ার থেকে যুক্ত হতে হয়, তবে যতক্ষণ না সত্যজ্ঞান লাভ হচ্ছে, ততক্ষণ সেই মায়াই যে মার্গদর্শক সত্যজ্ঞান আহরণ করার জন্য । তাই নয় কি স্বামী!” মহেশ এবার এগিয়ে গয়ে দেবী মায়ার সম্মুখে স্থিত হয়ে, করজোড়ে বললেন, “ভুল হয়ে গেছে মায়া। আমি ভ্রান্ত ভাবেই কল্পনাকেও মায়া বলেছি, আর মহামায়ার মায়াকেও । কল্পনা যে আমার অন্য সমস্ত কিছুর থেকে আমাকে মুক্ত রেখে, আমাকে সেই কর্ম করাচ্ছিলে, যার মাধ্যমে আমি জীবনের সত্যতাকে অনুভব করি । আমাকে দিয়ে বাজার করাতে তুমি । সেই স্থানে পদে পদে ২৪৫

— পৃষ্ঠা ২৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।