মণিধামলীলা সাথেই পথগমন করতে থাকলেন। বনের মধ্যে কিছুদূর যেতেই সতিশ আর ক্ষিতীশ বললেন, “মহেশ তোমার ক্ষুধা লাগেনি!” মহেশ বললেন, “হ্যাঁ তা তো লেগেছে, তবে আমার না সেই ইচ্ছা ব্যক্ত করতে ভয় লাগছে!” ক্ষিতীশ ও সতিশ বললেন, “কেন? ক্ষুধা লেগেছে, তো তাকে ব্যক্ত করতে এমন ভয়ের কি কারণ!” উত্তরে মহেশ বললেন, “যখন যখন ক্ষুধা লাগে, কে জানিনা, আমাদের সম্মুখে এসে আহার প্রস্তুত করে দেয়। জানিনা এ কেমন ভূতুরে কাণ্ড! আমার সেই কারণে আহারের কামনা করতেও ভয় লাগছে”। সতিশ হেসে বললেন, “আর ভয় করে লাভ নেই, ওই দেখো মহেশ, সম্মুখ আহার ইতিমধ্যেই কেউ রেখেগেছেন”। মহেশ এবার কিছুটা ক্রোধ, কিছুটা বিস্ময় আর কিছুটা সংশয় নিয়ে উচ্চৈঃস্বরে চেচিয়ে উঠলেন, “মায়া! ... যদি এই আহার প্রদানকারি তুমিই হও, তাহলে সম্মুখে এসো । ... আমি জানি তুমি এখানেই কোথাও লুকিয়ে রয়েছ! ... কেন অনুসরণ করছো আমাকে! ... আমি জানি, এই আহারের রন্ধন তুমিই করেছ। আমি প্রতিবার অন্ন গ্রহণ করেছি, প্রতিবার তোমারই প্রস্তুত করা রন্ধনের স্বাদ পেয়েছি। ... সম্মুখে বেড়িয়ে এসো মায়া!” এবার সতিশ ক্ষিতীশ দেখলেন, সেই প্রথমদিন যেই মহিলাকে দেখে তাঁরা বুঝেছিলেন যে, যুবতি অবস্থায় ইনি অত্যন্ত রূপবতী ছিলেন, তিনি সম্মুখে এলেন। সেই একই সামনের কেশ পাকা, সেই একই দুধে আলতা অঙ্গের বর্ণ” সেই একই লাবণ্যময়ী মুখশ্রী। ... সম্মুখে এসে, মাথা নত করে দুরে দাঁড়িয়ে রইলেন মহেশ ও ক্ষিতীশসতিশের থেকে । ২৪৪
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।