কৃতান্ত দেবী মানসী হাস্যমুখে সম্মুখে এসে বললেন, “না পুত্র, আমরা তোমাদেরকে কনো শিক্ষাই প্রদান করিনি । শিক্ষা প্রদান করেছেন তোমাদের আমাদের সকলে মাতা”। বোধি সম্মুখে এসে বললেন, “হ্যা পুত্র, কেবল তোমাদেরই শিক্ষা দিয়েছেন মাতা, তাই নয়। আমাদের অন্তরেও যা যা অসামঞ্জস্য ছিল, যার জন্য আমরা নিজেদের কর্তাভাবকে ত্যাগ করতে পারছিলাম না, সেই সমস্ত কিছুর শিক্ষা প্রদান করলেন মাতা, কারণ আমরা তো তোমাদের আগামীদিনের যুদ্ধে তোমাদের সহায়ক হতে চলেছি। তাই সেই উদ্দশ্যেই আমাদেরকে ও তোমাদেরকে এই ভাবে মাতা প্রস্তুত করলেন”। ক্ষিতীশ বললেন, “সহায়তা! ... কি ভাবে সহায়তা করবেন আপনারা!” হবেন, আমাদের চার ঘটকের লাগাম । আমাদের স্বীকার করো পুত্র”। সতিশ বললেন, “কিন্তু আমরা দুইজন, চারটি ঘটক নিয়ে আমরা কি করবো!... এ কেমন ধারার মায়া! ... এই মায়ার অর্থ কি!” ক্ষিতীশ হেসে বললেন, “মায়ার অর্থই বিভ্রান্তি ভ্রাতা। এ আবার নতুন কি কথা । ... ঠিক আছে, মাতার সম্মুখে দাঁড়িয়েই যখন এই কথা বললেন আপনারা, এর অর্থ, মাতারও আপনাদের কথনে সায় আছে। তাই আমাদের আর অস্বীকার করার কনো জায়গা নেই । চলুন আমাদের সাথে । ... (মহেশের উদ্দেশ্যে) মহেশ, চলো আমাদেরকে বিশুদ্ধের সীমান্ত পযন্ত ছেড়ে দাও। আমরা অনাহততে যাত্রা করে, তিন ছায়াপুত্রদের হত্যা করবো । ... তাঁরা নিশ্চয়ই নিজেদের পুরকে সুরক্ষিত রাখার চিন্তা করে, মনিপুর ছেড়ে অনাহততে এসে উপস্থিত হয়েছেন”। এমন কথনের পর, মহেশের সাথে ক্ষিতীশ ও সতিশ পথ চলতে চলতে একটি বনের মধ্যে ২৪৩
— পৃষ্ঠা ২৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।