Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

মণিধামলীলা অসম্ভব তা । যা সম্ভব, তা হলো প্রয়াস করে বৈরাগ্যকে ধারণ করা । অর্থাৎ মন বুদ্ধি উর্র্জা এই সমস্ত পঞ্চভূত একনিষ্ঠ ভাবে প্রয়াস করলে, তারা নিজের আসক্তি ও বিরক্তি অর্থাৎ নিজের সমস্ত ধারণাকে ত্যাগ করে অবস্থান করতে পারে । ... আর একবার তা করতে পারলে, আমি স্বয়ং তাঁর হৃদয়ে প্রকাশিত হই, আর তারপর থেকে আমিই তাঁর সমস্ত দায়িত্ব গ্রহণ করি। অর্থাৎ আমি আর তাঁকে বাহ্য প্রকৃতি হয়ে মার্গ দেখাই না। তাঁর অন্তরপ্রকৃতিও আমিই হয়ে যাই তখন থেকে, আর তাই তাঁর সাধনা, তাঁর প্রেম, তাঁর ভক্তি, তাঁর জ্ঞান, তাঁর সমর্পণ, এই সমস্ত কিছুকে আমিই অঙ্কিত করে দিয়ে, তাঁকে মোক্ষরূপী মহাফল প্রদান করি। তাই যদি করনিয় বলে কিছু থাকেই, তা হলো সকল বিরক্তি ও আসক্তির নাশ । এটিই অভ্যাস, এটিই করনিয়, বাকি সমস্ত কিছু তো আমিই করি সাধকের অন্তরে । আর সাধককে কিচ্ছুই করতে হয়না”। সকলে এমন অমৃত কথা শ্রবণ করে, এবার যে যার নিজের স্বরূপ ধারণ করতে শুরু করলেন। দেবী মনিবালা হয়ে উঠলেন তাঁদের দিদা, দেবী দখিনা । জবা ও কুসুম তাঁদের বিশ্বস্ত চেতনা ও অন্তৃষ্টি হয়ে উঠলে, তাঁদের প্রতি ক্ষিতীশ ও সতিশের ন্নেহ উদ্বেলিত হয়, ও তাঁরা চেতনা ও অন্তদৃষ্টির সম্মুখে গিয়ে তাঁদের সম্ভাষণ করেন। সেই দেখে মাতা সর্বান্থী হেসে বললেন, “হয়েছে চেতনা অন্তদৃষ্টি, ক্ষিতীশ ও সতিশ তোমাদের উপেক্ষা করাতে তোমাদের অন্তরে যেই ক্ষোভ জন্ম নিয়েছিল, তা নিবাঁপিত হয়েছে!” চেতনা ও অন্তদৃষ্টি সম্েহে ও সলাজে পাশে সরে দাঁড়ালে, এবার সতিশ ও ক্ষিতীশ দেখলেন, দেবী শ্যামা পরিণত হলেন দেবী মানসীর বেশে । দেবী অনুসুয়াকে বোধি বেশে পরিণত হতে দেখে, আর মধুনটিকে দেবী ধরিব্রী বেশে পরিবর্তিত হতে দেখে, এবার ক্ষিতীশ সতিশ সকলের সম্মুখে করজোড়ে স্থাপিত হয়ে বললেন, “এর অর্থ, আপনারা সকলে আমাদেরকে শিক্ষা প্রদানের জন্য এমন বেশ ধারণ করেছিলেন, এবং আমাদেরকে বৈরাগ্য, তপস্যা, ব্রক্ষচারণ তথা কর্তব্যপালনের মাধ্যমে প্রেমের শিক্ষা প্রদান করলেন!” ২৪২

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।