Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত আর আমি, যে সমস্ত আবেগের উর্ধ্রে স্থিত, সে কি মোহ স্বীকার করে? না পুত্রী, আমি প্রেম স্বীকার করি, মোহ নয় । কিন্তু এক বৈরাগী ছাড়া, এই মোহ আর প্রেমের ভেদ কেই বা বুঝতে সক্ষম! ... তাই যতক্ষণ দুই ভাব, আমি আর তুমি ভাব, ততক্ষণ কেবলই মোহ । যখন সমস্ত দুই মুছে গিয়ে, কেবলই তুমি পরে থাকে, আর নিজেকে খুঁজেও পাওয়া যায়না, তখনই অহং ত্যাগ, তখনই যে আমিত্ব ত্যাগ, আর তখনই যে আমি ফল প্রদান করার জন্য প্রস্তুত । আর ফল! ... যদি নিজের কল্পনাকে, ইচ্ছাকে আর চিন্তাকে সজাগ রাখো, আমি কি করে ফল দেব? ... চিন্তা করে আম গাছে আপেলের সার দিলে কি আর আম গাছ হয়? আমের আকৃতি যেন কাঁঠালের মত হোক, যদি এই ইচ্ছা করা হয়, তাহলে যে আমও হবেনা, আর কাঁঠালও হবেনা! আম ফলে যদি গোলাপ ফুলের সুগন্ধ কল্পনা করা হয়, তবে কি গাছে আম হবে, নাকি গোলাপ হবে? ... তবে যিনি আমাকে প্রেম করেন, যিনি আমাকে মোহ করা ত্যাগ করে আমার কাছে নিজেকে বিলীন করে দিয়ে, নিজের আমিকে ত্যাগ করে দিয়ে, নিজের অহংকে ত্যাগ করে দিয়ে প্রেম করে, সে তো সমর্পণ করেই ফেলল। তাই সমর্পণের জন্য প্রয়াস করতে হয়না, এমনকি প্রেমের জন্যও প্রয়াস করতে হয়না । সত্য এই যে, প্রয়াস জীব মনঘ্বারা করতে পারে, বুদ্ধি দ্বারা করতে পারে, তনুদ্বারা করতে পারে, নিজের উর্জার বলের দ্বারা করতে পারে, কিন্তু সেই প্রয়াস দিয়ে কি আর মন নিজের কল্পনাকে ত্যাগ করতে পারে? সেই দ্বারা কি মন নিজের চিন্তাকে ত্যাগ করতে পারে? সেই দ্বারা কি বুদ্ধি নিজের ইচ্ছাকে ত্যাগ করতে পারে? ... না একটিকেও ত্যাগ করতে পারেনা তাঁরা, কেবল পসমিত করে রাখতে পারে, যা সময় হলে আগ্নেয়গিরির ন্যায় প্রস্ফুটিত হয়ে যায়। ... আসলে নাশ সম্ভবই নয়। আর মন, বুদ্ধি তো কেবল এই ইচ্ছা, চিন্তা আর কল্পনা করতেই সক্ষম, অন্য কিছু করতে তো তাঁরা সক্ষমই নয়, তবে প্রয়াস করে আমাকে প্রেম কি করে করা সম্ভব? কি ২৪১

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।