মণিধামলীলা বীজ হলো বৈরাগ্য, পরিচর্যা হলো প্রেম, আর নিজের মত বাড়তে দেওয়া হলো সমর্পণ । এই তিনের ফলেই যে ফল লাভ হয়। যিনি নিজের অন্তরে বৈরাগ্যকে ধারণ করে আসক্তি ও বিরক্তির থেকে মুক্ত হন, তিনিই নিজের অন্তরে আমাকে বীজ রূপে স্থাপন করেন। এরপর আমাকে নিজের অন্তরে অপার ন্নেহছ্বারা পালন করেন, প্রেম করেন, এবং সমস্ত মোহ ও অহং ত্যাগ করে নিজেকে আমাতে লয় করে দেন। আর শেষে, তিনি আমাতেই সমস্ত কিছু ছেড়ে দেন। নিজের ইচ্ছা, নিজের কল্পনা, আর নিজের চিন্তার কনো গুরুত্বই থাকেনা আর তখন তাঁর কাছে। একমাত্র আমার নিদেশিই তাঁর কাছে জীবনে পথ চলার মার্গ হয়ে যায়। এই ভাবেই তো আমাকে সর্বন্ব অর্পণ করে, মোক্ষরূপী ফল লাভ করেন তিনি । তাই না! ... অনুসুয়া, বৈরাগ্য ছাড়া আমাকে স্থাপন করাই যায়না । অনেকে হয়তো এক প্রেমিককে দেখাদেখি, তাঁকে অনুকরণ করে নিজেকে বোঝাতে পারে যে সেও প্রেম করছে, কিন্তু আমি যে হৃদয়ের অন্তরে প্রবেশই করি বৈরাগ্যের দ্বারা । যদি আমি অন্তরে প্রকাশিতই না থাকি, তবে ভশ্তামি। ... তাই পুরী, বৈরাগ্য ধারণ করার পরেই ব্যক্তির সাধনা শুরু হয়, আর সাধনা মানেই তো পরিচর্যা অর্থাৎ প্রেম । আর প্রেম কি? যতক্ষণ দুই, ততক্ষণই মোহ, প্রেম কোথায়? প্রেম যে দুইয়ের মধ্যে হয়ই না, সম্ভবই না। যতক্ষণ না একাকার হচ্ছে, ততক্ষণ যতই তাঁকে প্রেমের নামকরণ করো, তা যে মোহ ব্যতীত কিচ্ছুই নয়। যখন সাধক আর নিজেকে দেখতে পায়না, আর বলতে লজ্জা পায় যে আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে প্রেম করি, আর কেবল এই বলে যে প্রেম তো তুমিই করো, বিশ্বাসও তো তুমিই করো, আমার আমার করতে লাজ লাগে, তাই যে প্রেম পুত্রী, কারণ সেখানে যে আর আমি নেই । ... তাই যিনি বলছেন আমি অস্বীকার করো কোন সাহসে, তিনি প্রেমী কি করে হলেন, তিনি যে তখনও মোহই করছেন, মানব বা মানবিকে মোহ না করে, আমাকে মোহ করছেন তিনি। ২৪০
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।