কৃতান্ত মনিবালা যখন মহারানী হয়েছিল, তখন আমি তাঁকে বলেছিলাম, আজ থেকে তুমি এই সমস্ত প্রজার জননী, দেখো যেন এঁদেরকে কখনো অনাথ না হতে হয়, দেখো যেন এঁদের সাথে কনো অবিচার না হয়, দেখো যেন নিজের সমস্ত সন্তানের মধ্যে কনোদিনও যেন ভেদভাব না করো । ... মনিবালার কাছে তা আমার অনুরোধ ছিল, কিন্তু তাঁর কাছে তো আমি অসীম, তাই আমার অনুরোধও তাঁর কাছে আদেশ, আর সেই আদেশের পালন করার জন্য, সে সমস্ত কিছুর উর্ধ্বে নিজেকে উন্নীত করে নিয়ে গেছে। নিজের গর্ভজাত পুত্রদের সাথে প্রজার কনো ভেদ করেননি তিনি, আর তাই তো প্রজার কাছে তিনি তাঁদের প্রিয়তমা জননী । কিন্তু তুমি আমাকে ন্নেহ করেও, আমার ভক্তি করেও, কর্তাভাবকে নিজের মধ্যে ধারণ করে রেখেছিলে। নিজেকে আমাতে নয়, আমাকে নিজেতে লয় করতে চেয়েছিলে নিজের কর্তা ভাবের কারণে, আর তাই আমি তোমার কাছে অসীম সবাম্বীরূপে আসতেই পারিনি, এসেছি আমার খগ্তিত সসীম ব্রিদেবী রূপে, আর সেই ভাবে এসে, তোমার কর্তাভাবের ছবি তোমাকেই দেখালাম, আর তা দেখা মাত্রই, তুমি তোমার যৌনসংযম হারিয়ে ফেললে, আর তোমার ভাষায় তুমি তোমার ব্রহ্মাচারণ হারিয়ে ফেললে । কিন্তু তুমি তো আমার প্রদান করা শিক্ষা শুনে আমাকে সনাক্ত করেছ। তাহলেই বলো যতদিন তোমার ধারণা অনুযায়ী তুমি ব্রন্মচারনে সফল ছিলে, ততদিন তুমি আমাকে লাভ করলে না, আর তখন কেন তা লাভ করলে, যখন তোমার সিদ্ধান্ত (মৃদু হাস্য হেসে) অনুসুয়া, যৌনসংযম যে কনো তপস্যাই নয়, তা যে তপস্যার ফল। যখন তপস্যা সফল হয়ে যায়, তখন যে প্রতিটি তপস্থীর কাছেই এই যৌনসংযমের সিদ্ধি স্বভাবতই এসে যায়। ... তাই কি করছিলে, বিচার করে দেখেছ? তুমি তপস্যার ফলকে হস্তে ধারন করে রেখে, মনে করছিলে যে তোমার তপস্যা সফল হয়ে যাবে । তা কি প্রকৃতির নিয়ম পুক্রী? প্রকৃতির নিয়ম কি? এই তো যে, বীজকে স্থাপন করতে হয় ভূমিতে, অতঃপরে তার পরিচর্যার পর তা বৃক্ষ হবে, এবং তাঁকে নিজের মত বাড়তে দিলে, সে ফল দেবে । ... তাই তো হয় পত্রী, ২৩৯
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।