মণিধামলীলা তোমার অন্তরে! ... তোমার মন, বুদ্ধি, দেহ, উর্জা বা প্রাণ, বা আত্ম কে স্মরণ করছিল আমাকে? কেউ নয়। বৈরাগ্যই হলো সেই অস্ত্র, সেই মোক্ষম অস্ত্র যা এক প্রেমীকে আমাতে নিবদ্ধ করে রেখে তপস্যা করায় । যিনি বৈরাগী তিনি নিজেকে দেখতেই পান না, কেবল আমাকে দেখতে পান। যেমন শ্যামা দেখতে পায়নি কিসে তাঁর ভালো, সে কেবল দেখেছে আমি কি চাইছি তাঁর থেকে । যেমন মধু দেখতে পায়নি, কিসে তাঁর ভালো, সে কেবল আমার উপর যাতে কলঙ্ক না লাগে, সেই চিন্তায় মত্ত। যেমন মনিবালা দেখতে পায়নি, কিসে তাঁর ভালো! স্বামীর বিরুদ্ধে, সকলে বিরুদ্ধে গিয়ে, নিজের সমস্ত সঞ্চিত ধন ব্যয় করে দিয়ে, আমার কাছে সে এসেছিল, পুনরায় তাঁদেরকে পিতার অর্থাৎ মহারাজের সান্ধ্য লাভের জন্য প্রস্তুত করার নিবেদন নিয়ে আমার কাছে। কেন করলো সে এমন! সে তো আমার একনিষ্ঠ ভক্ত । আমার থেকে সে তো অলিক কিছুও চাইতে পারতো । কিন্তু না, তিনি যে জননী! ... তাই সন্তানকে প্রস্তুত করার চিন্তা করেছেন তিনি। ... একমাত্র বৈরাগ্য থাকলেই, এই রূপ ক্রিয়া সম্ভব অনুসুয়া। এক বৈরাগীই নিজকে ভুলে যেতে পারে, আর আমার কাছে নিজেকে সমর্পিত করে দেয়। অনুসুয়া, স্বরূপে তো সকলেই আমি । আর আমি কে? আমি তো অসীম । তাই পুত্রী, যদি তুমি থাকো তাহলে আমি কি করে থাকতে পারি! ... তোমার উপস্থিতিই তো আমাকে অসীম থেকে সসীম করে দেবে, তাই না! ... কিন্তু শ্যামার কাছে, মধুর কাছে, আর মনির কাছে, আমি অসীমই রয়ে গেছি, কারণ তাঁরা তো নিজেকে আমার মধ্যে হারিয়েই ফেলেছে; খেয়াল করে দেখো অনুসুয়া, নিজের মধ্যে আমাকে লয় করে আমাকে সসীম করেনি তাঁরা, বরং আমার মধ্যে নিজেদের লয় করে, আমার অসীমত্বকে অক্ষুপ্ন রেখে গেছে। আমাকে ছাড়া তো তাঁরা কিছু দেখতেই পায়না । সমস্ত কিছুতে আমার নিদেশ, আমার কলঙ্ক, আর আমার আদেশকেই তারা দেখে । কিন্তু কি করে? আসলে তাঁরা যে আমাতেই নিজেদের লীন করে দিয়েছে। ২৩৮
— পৃষ্ঠা ২৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।