কৃতান্ত কনো ফল পায়নি, দুগ্ধ পায়নি, গোমাংস পেয়েছে, তাকেই আমার ইচ্ছারপে গ্রহণ করেছে । কই, সে তো নিজের ইচ্ছাকে বা চিন্তাকে গুরুত্ব প্রদান করলো না! তাঁর বস্ত্র সিক্ত, রক্তের গন্ধযুক্ত যা আগেই সে জেনে গেছিল, সহমত ছিদ্র যুক্ত, তাও যেহেতু আমি তাঁকে সেই বস্ত্র পরিধান করতে বলেছি, তখন সেইটিই তাঁর কাছে সমস্ত কিছু। সে জ্ঞানী, তাই স্পষ্ট ভাবে জানে যতটা আমি একটি মানুষে থাকি, ততটাই থাকি একটি কিট, পতঙ্গ, সারমেয়, সকল কিছুতে । তাই সারমেয়রা যখন তাঁর উপর আক্রমণ করলো, সে একটিবারের জন্যও তাঁদের থেকে ভীত হলো না, বরং সে বলল, যদি মাতা আমার এইভাবে নাশ চান তখন এটিই সঠিক । সে বলল, আমার পশ্চাৎ থেকে আমাকে আহার করা শুরু কর, যাতে আমি আমার আরাধ্যার সম্মুখে উপস্থিত হতে পারি, তোমাদের আহার সমাপ্ত হবার আগেই, এবং কেন সে আমার কাছে পৌছাতে চাইলো? না! প্রাণভিক্ষা পেতে নয়, এই কামনা করতে যাতে পরের দেহতেও তাঁর আমাতেই মন থাকে। এই হলো বৈরাগ্য অনুসুয়া, যেখানে আমার কি চাই, আমার কি প্রয়োজন, আমার কি দরকার, কি হলে আমার ভালো হতো, কি হলে আমার ভালো লাগতো, এর বোধও থাকেনা অন্তরে । ... কিন্তু যদি এমন বিচার থাকে অন্তরে যে এটি হলে ভালো, আর অন্য কিছু হলে মন্দ, তাহলে যেমন তুমি করেছিলে পদ্মাদের প্রথম দেখা দেখে, তেমনই হবে । যেমন তুমি তাঁদেরকে তোমার আশ্রম থেকে বিতাড়িত করার জন্য সঙগমদৃশ্য দেখিয়েছিলে, তেমনই ভাব আসবে। আর যখন যখন এমন ভাব আসবে, তখন তখন সাধকের স্থলন অনিবার্য, যেমন তোমার হয়েছিল। কিন্তু কেন অনিবার্য; বৈরাগ্যের পতন হয়েছিল, যেই মুহুর্তে তুমি নিজেকে আর দেখতে প্রেরণ করেছিলে । ... ব্রন্ষচারণের অর্থ হলো ইচ্ছা, কল্পনা, এবং চিন্তার থেকে চিরতরে যুক্তি, কারণ এরাই যে কর্তা ভাবের জন্ম দেয়। আর যেই মুহুর্তে কর্তা ভাবের জন্ম হয়, সেই মুহুর্তেই তো তুমি আমাকে হারিয়ে ফেলছিলে অনুসুয়া! ... খেয়াল করে দেখো! যেই ক্ষণে তুমি ২৩৭
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।