Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

মণিধামলীলা শ্যামা, তোর মতই তারও অতি পবিত্র ভাব, সে নটি হবার পর প্রলোভনের উচ্চসীমাও দেখে ফেলে, কিন্তু যেহেতু আমি নটেশ্বরী নামে প্রসিদ্ধ, সেহেতু ধনবানদের ডাকে সারা না দেবার কলঙ্কিত করতে দেবে না, কারণ একটি নটার চরিব্রনাশের অর্থ, সেই কলঙ্ক আমার উপর লাগবে, আমাকে তা কলঙ্কিত করবে । তাই আমি যেমন তোর সই হয়েছিলাম, তেমনই মধুরও সই হয়ে অবস্থান করছিলাম, এবং তামসের থেকে তাকে রক্ষা করে যেতাম । আর অনুসুয়া! অনুসুয়ার ব্রন্মচারণের ধারণা সঠিক ছিলনা; তাঁর ধারণা ছিল যে যৌনতা ধারণই হলো ব্রক্মচারণ। অনুসুয়া, যৌনতা তো আমারই দান, যাতে তার ব্যবহার সকল জীব করে। মাধ্যমে আমি সেই সমস্ত আত, যারা সত্যলাভ করেননি, তাঁদেরকে বারংবার দেহ প্রদান অর্থাৎ ব্রন্মা্ড রচনার সুযোগ দিই, যাতে তারা সত্যলাভ করতে সক্ষম হয় । আবার এঁর মাধ্যমে আমি প্রলোভন প্রদানও করি সাধকদের, তপস্বীদের, তথা প্রেমিকদের সঙ্গমসুখের । সেই প্রলোভনকে সংযত রেখে, তাঁরা যখন কেবলই আমার সন্তানের জন্মপদ্ধতিকে প্রসারিত করার জন্যই যৌনসঙ্গমে লিপ্ত হন, এবং অন্য সমস্ত সময়ে এই যৌনতাকে অপ্রয়োজনীয় প্রলোভন জ্ঞানে দূরে রেখে দেয়, সেই তো আমার পরীক্ষায় সফল হয়! সেই যৌনতাকে জীবন থেকে কেটে ফেলে দেওয়ার চিন্তা যে আমার তপস্যা নয়, কারণ এই কর্মের মাধ্যমে যে বৈরাগ্য স্থাপন হয়না অনুসুয়া! ... বৈরাগ্য অর্থাৎ আসক্তি ও বিরক্তি, উভয়ের থেকে চিরতরে মুক্তি। আসক্তি ও বিরক্তি কার থেকে আসে? কল্পনা, চিন্তা ও ইচ্ছার থেকে আসে। তাই কল্পনা, ইচ্ছা ও চিন্তাকে ত্যাগ করে যিনি সত্যের কাছে অর্থাৎ আমার কাছে সমর্পণ করেন, তিনিই তো বৈরাগী, যেমন শ্যামা । শ্যামাকে দেখ অনুসুয়া, সে কনো কিছুতেই না বলেনি । ২৩৬

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।