Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত আমার একনিষ্ঠ ভক্ত, তাই তাঁদেরকে যতক্ষণ না সন্ন্যাসের মাহাত্ম বোঝাতে সক্ষম ছিলাম, ততক্ষণ আমি প্রকাশিত হইনি; অনুসুয়া আমার একনিষ্ঠ ভক্ত, যে ব্রন্মচারণের ধারণা না তাঁকে ব্রন্মচারণের জ্ঞান প্রদান করার পরেই প্রকাশিত হয়েছি। আর সবশেষে তুই শ্যামা, হ্যাঁ তুই আমার অত্যন্ত বিশেষ ভক্ত, যে নিজের প্রাণ প্রদান করতেও কুগ্ঠিত নয়, কিন্তু বৈরাগ্য ধারণ করে থাকাই তোর তপস্যা । আর আমার লিঙ্গ? আমার তো কনো লিঙ্গই নেই, আমার যে লিঙ্গ সম্ভবই নয়, কারণ আমি যে শুন্য, কারণ আমি যে নিরাকার, কারণ আমি যে অনন্ত, অসীম, অচিস্ত্য, অব্যাক্ত। যার চিন্তনই করা সম্ভব নয়, তাঁর লিঙ্গ কি ভাবে সম্ভব! যার ব্যাখ্যাই করা যায়না, তাঁর লিঙ্গ সম্ভব কি উপায়ে? তাহলে কেউ আমাকে পুরুষ আবার কেউ আমাকে স্ত্রীরূপে দেখেছে কেন? যার যেমন ভাব, সে আমাকে তেমন ভাবেই দেখেছে। জবাকুসুম, যারা নিজেদের মধ্যে স্ত্রীতত্বকে অনুসন্ধান করতেই পারছিলেন না, যারা সকল সময়ে এই ভাব মনে রেখে দিয়েছিলেন যে হয়তো তাঁরা পুরুষ হলেই ভালো হতেন, কারণ তাঁদের তো কনো পুরুষ স্ত্রী হবার মর্যাদাই দেয়না, তাঁরা আমাকে পুরুষ বেশে দেখেছে, যা দেখে, তাঁরা স্ত্রীতত্বের সাথে পরিচিত হয়েছেন। সমস্ত প্রজা, এমন কি রাজা বসুও আমাকে বিদ্যাপতি অর্থাৎ পুরুষ বেশে দেখেছেন, কারণ তাঁরা পৌরুষের মদে অন্ধ ছিলেন, আর তাঁদের মধ্যের স্ত্রীরা পুরুষ মানেই অত্যাচারী, এই ধারণা নিজেদের অন্তরে ধারণ করে রেখে দিয়েছিলেন, তাই প্রকৃত পুরুষের সন্ধানেই তাঁরা আমাকে পুরুষ বেশে দেখে। আবার যারা আমাকে সই করে পেতে চেয়েছে, যারা চেয়েছে যে আমার সাথে তাঁদের কনো ভেদই থাকবে না, সর্কক্ষণ একাত্ম হয়ে থাকবে আমার সাথে, তাঁরা আমাকে স্ত্রী বেশে লাভ করেছেন, যেমন মধু আমাকে রুদ্রারূপে তাঁর সখী করে পেয়েছে, শ্যামা তুই আর ললিতা আমাকে স্ত্রীবেশে লাভ করেছিস, আর মহারানী মণিবালা, তিনি তো স্বয়ং আমার থেকে আমার পুরুষ রূপকে কামনা করেছিলেন যাতে আমার পুরুষরূপ তাঁর কন্যাদের ও তাঁর স্বামীকে পৌরুষ ২৩৩

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।