মণিধামলীলা অঙ্গ ঝলসে যায়! ... এই রূপ কেন ধরেছ তুমি! ... তোমার সৌম্যরূপে প্রত্যাবর্তন করো দেবী গুহ্যা!” দেবী গুহ্যার কথা সকলে শুনেছিলেন, কিন্তু এই প্রথম তাঁকে প্রত্যক্ষ ভাবে সকলে দেখলেন । সে কি ভয়াল রূপ! সেই রূপ দেখে, সমস্ত ভুজঙ্গ ভূমিতলে লুকিয়ে গেছে, সমস্ত খগ বৃক্ষের পত্ররাজিদের আচ্ছাদনে নিজেদেরকে ঢেকে দিয়েছে । সমস্ত কিটপতঙ্গ প্রতি মুহুর্তে কোটি কোটি সংখ্যায় মৃত হয়ে ভূমিতে পতিত হচ্ছে! ... উপস্থিত সকলে তটস্থ হয়ে গেছে সেই রূপ দেখে । যার হাতে যা কিছু অস্ত্র ছিল, সমস্ত কিছু হাত থেকে ভূমিতে পরে গেছে। আর এই সমস্ত কিছুর সাথে যেই দৃশ্য কেউ অপেক্ষা করেনি, তা দেখে সকলে স্তভিত। সেনাপতির তিনকন্যা, পদ্মা, সতী ও বাণী, বৃত্ত, বিদ্যাপতি, তথা রুদ্রা সকলে সেই গুহ্যারূপের মধ্যে লীন হয়ে গেলেন। অতঃপরে, সেই রূপ শ্নিগ্ধতা ধারণ করে, আকার সমান রেখেই, মাতা সর্বন্বীর রূপ ধারণ করলেন । মাতা সর্বান্বাকে দর্শন করে, উপস্থিত সকলে নতজানু হয়েছেন। মহেশ সহ ক্ষিতীশ সতিশও নতমস্তক হয়েছেন, আর সাথে সাথে ক্ষিতীশ সতিশ বিস্মিতও হয়েছেন, তাঁদের মাতার এমন বিশালাকায় মূর্তি দর্শন করে। মাতা এবার নিজের হাতে শ্যামার স্বন্ধ আকর্ষণ করে নতজানু অবস্থা থেকে উন্নীত করে বললেন, “হ্যাঁ আমিই তোর প্রিয়া । ... প্রমাণ দিতে এলাম যে, তুই আমার কাছেই ফুলন্দি নদীর তীরে নিত্য যেতিস। আমি তোকে আগেও বলেছিলাম, এরপরে যদি তোর পরীক্ষা নেবার প্রয়াস হয়, তবে আমি স্বয়ং এসে সকলকে দণ্ড প্রদান করবো । ... কিন্তু শ্যামা, সেই প্রতিশ্রুতি আমি কেবল তোকে দিই নি, আমি আমার সমস্ত ভক্তকে দিয়েছিলাম, আর তাই সমস্ত ভক্ত যতক্ষণ না আমার প্রতি পূর্ণ সমর্পিত হলেন, ততক্ষণ আমি অপেক্ষা করছিলাম । মধু আমার একনিষ্ঠ ভক্ত ও তপস্বী, যে নিজের চরিত্রকে আমার দানরূপে রক্ষণ করার তপস্যায় রত; মনিবালা আমার একনিষ্ঠ ভক্ত, যে নিজের সমস্ত সঞ্চিত ধন ব্যয় করেও নিজের প্রজাদের নিজের বক্ষে আগলে রেখে প্রমাণ দিয়েছে যে মহারানী প্রকৃত অর্থে প্রজার জননী; জবাকুসুম ২৩২
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।