Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত করেছে। এমন সময়ে ললিতার সংজ্ঞা ফিরে এসেছে। সংজ্ঞা ফিরে আসতে এবার সে সতিশ ও ক্ষিতীশের চরণের সম্মুখে এসে নিজের সখীর প্রাণভিক্ষা চাইতে থাকলেন। ললিতা বললেন, “প্রভু, আমার সইকে বাঁচান। ... আমি শেষ দিন স্পষ্ট মাতা সবাম্বীকে দেখেছি। আমরা দূর থেকে দেখতাম, তাই তাঁকে পুরুষ ভাবতাম নাকি তাঁকে পুরুষ করে দেখে ভ্রমিত হতে চেয়েছিলাম, সেই কারণে পুরুষ দেখতাম কিনা জানিনা । কিন্তু শেষদিন আমি তাঁকে দেখেছি । আর দেখার পরই আমি বুঝতে পারি যে সেই কথা কারুকে বলে বোঝানো যাবেনা । তাই সইকে নিয়ে এখানে চলে আসি। ... প্রভু আমার সইকে ওরা মেরে ফেলবে! কৃপা করুন হতভাগীর উপর । ... আপনাদের মাতার পরমদাসী সে। তাঁর প্রাণ রক্ষা করুন প্রত কৃপা করে”। এই কথা শুনে, সতিশ আর ক্ষিতীশের নয়ন জলে পরিপূর্ণ হলো, আর বিন্ময়ে তাঁদের সবঙ্গি শিহরিত হতে থাকলো । ... কেবল মাত্র এই বিশ্বাসে যে যা কিছু হচ্ছে, তা মাতার ইচ্ছাতেই হচ্ছে, তার জন্য অঘোরে নিজের প্রাণ এই ভাবে নির্মম প্রহার সহ্য করে দেবে শ্যামা! ... না তা হতে পারেনা! ... ক্ষিতীশ উচ্চৈঃস্বর ধারণ করে বলে উঠলো, “আপনারা থামুন!” কিন্তু কেউ ক্ষিতীশের কণ্ঠস্বর শুনতেই পেলেন না, কারণ অন্য একটি শব্দ ও কম্পনে, সকলের দশা মৃত্যু সমান হয়ে উঠলো । যেই দিক থেকে সেই বিকট শব্দ এলো, সকলের নজর সেই দিকে গেলে, রক্তাক্ত অবস্থায় স্থিত শ্যামারও ধ্যান ভঙ্গ হলো । সকলে প্রথমে কিছু দেখতে পেলেন না, কারণ চারিদিক কেবলই ধুলা ধুলা হয়ে গেছিল । কিন্তু যখন সেই ধুলার ভাব হ্থাস পেল, তখন সকলে দেখলেন, একটি প্রকাণ্ড আকারের দিগন্বরী নারী মূর্তি সকলের সম্মুখে স্থিত। মধ্যে সকলের নজর সেই দেবীর চরণে চলে যায়, কারণ শ্যামা নিজের ধ্যানভঙ্গ করা মাত্রই, সেই দেবীর চরণে পতিত হয়ে, ক্রন্দনের সুরে বলতে থাকলেন, “এই রূপ কেন ধরেছ প্রিয়া! .. এখনই এই রূপ ত্যাগ করো তুমি! ... এই রূপ ধারণ করার কালে, তোমার সমস্ত বস্ত্র, সমস্ত ২৩১

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।