কৃতান্ত আমাদের সবাম্বী,আর তিনিই আমাদের জীবনদাত্রী । আর তাই তিনি ছাড়া আমাদের জীবনকে কেউ নিতে পারে না”। শ্যামা দৃঢ় ভাবে দাঁড়িয়ে পরে পুনরায় বললেন, “যদি তাঁর ইচ্ছা হয় আমার জীবন এই ক্ষণে হনন করবেন, তবে তার মাধ্যম এঁরা হোক বা অন্য কেউ, বা স্বয়ং প্রকৃতি হোক, আমার জীবন এই ক্ষণেই আমার পঞ্চভুত দেহ ত্যাগ করবে, আর তাকে তুমি কিছুতেই প্রতিরোধ করতে পারবে না সই। তাই কাকে ভয়? কিসের ভয়? আমার নিজের প্রিয়াকে আমি আজ ভয় করবো? ... যদি এই দেহে থেকে, আমার পক্ষে সত্য উদঘাটন অসম্ভব হয়ে যায় আর, তবে তিনি আমার থেকে আমার এই জীবন নিয়ে যাবেনই। তাঁকে তাঁর কাজ করতে দাও সই। ... যদি তোমার ভয় লাগে, তুমি আমাকে একাকী ছেড়ে দাও আর চলে যাও । আমার মাতা চলে গেছে, তুমি আমার সাথে ছিলে; আমার স্বামী চলে গেছে, তুমি আমার সঙ্গে ছিলে; আমার উপর লাঞ্ছন লাগানো হয়েছে, আমাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে, তুমি সঙ্গে ছিলে । তাই তুমি আজ যদি ছেড়ে যাও, আমার কনো অভিযোগ থাকবে না তোমার উপর । ... যাও ললিতা চলে যাও, আর মাতাকে মাতার কর্ম করতে দাও। আমার প্রেয়সী যা চান, তাই হবে । তার অন্যথা হবেনা”। সতিশ আর ক্ষিতীশ শ্যামার বিশ্বাস দেখে তাজ্জব হয়ে গেলেন । এক প্রেমিকের উপর এতো বিশ্বাস। যদি শ্যামা ছলনাই করে থাকে এতকাল, এই নিশ্চিত মৃত্যুকে দেখেও সে একই প্রকার ছলনা করে যাবে! ... কিন্ত মোড়লদের কনো কাগুজ্ঞান নেই আর । তাঁরা তাঁদের কর্তাভাবকে আহত হতে দেখেছে শ্যামার কারণে, আর তাই শ্যামার প্রাণ তারা হনন করবেই । নিকটে এসে, তাঁরা নিজেদের লাঠির আঘাতে শ্যামার মস্তককে রক্তরঞ্জিত করে, তাকে ভুসায়িত আঘাত করতে পারবে না। ... আগে আমাকে হত্যা করো, তারপর আমার সইকে”। ... পুরুষরা দেহের বলে, ললিতাকে ধাক্কা মেরে সরিয়ে দিলে, একটি পোড়া মাটির ডেলায় মাথা ঠুকে গিয়ে ললিতা সংজ্ঞা হারালো । সতিশ আর ক্ষিতীশ এখনো যেন শ্যামার পরীক্ষা করছে, ২২৯
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।