মণিধামলীলা সেই দৃশ্য দেখে, সকলে এবার নিশ্চিত হয়ে গেল যে রুদ্রানটিকে আর রাজদ্রোহী আখ্যা থেকে বাঁচানো সম্ভব হবে না, এবারে তিনি সেনাকে প্রতিঘাত নয়, স্বয়ং রাজপুত্রকেই হত্যা করে দিলেন! ... কিন্তু মহারাজ কিছু প্রতিক্রিয়া দেবেন, তার আগেই সেখানে একটি অন্যপ্রকার হুলুস্থল লেগে গেল। যেই লোকসমাগম হয়েছিল সেই স্থানে, তারই মধ্যে ছিলেন ফুলন্দি গ্রামের মানুষরাও, আর ছিলেন শ্যামা ও ললিতাও। গ্রামের মোড়ল ও অন্যান্য গ্রামবাসিরা শ্যামাকে আর ললিতাকে দেখতে পেয়ে, উচ্চৈঃস্বরে রব তুললেন, “ওই তো শ্যামা, ওই তো ললিতা!” এই বলে, সকলে তাঁদের পিছনে ধাওয়া করতে গেলে, শ্যামার হাতকে বলপুর্বক ধারণ করে, ললিতা উচ্চৈঃস্বরে বললেন, “পালা সই পালা । ... ওরা তোকে মেরে ফেলবে!”... আর শ্যামাকে একপ্রকার বলের জোরেই টেনে নিয়ে যেতে থাকলেন। বেশ কিছুক্ষণ শ্যামা কিছু বুঝতে না পেরে, ললিতার সাথে তালে তাল মেলালেও, কিছুক্ষণের মধ্যেই শ্যামা শক্ত করে নিজের তনুকে আটকে ধরলে, ললিতা তাঁকে টেনে নিয়েও যেতে পারেনা । ললিতা সেই দেখে, উচ্চৈঃম্বরে বলতে থাকলেন, “সই চল । এঁরা এখন উত্তেজিত। এঁরা তোর বা আমার একটি কথাও শুনবে না। এখন এখান থেকে চল [||], নাহলে ওরা তোকে হত্যা করে ফেলবে”। পারেনা । ... হ্যাঁ হত্যা করার প্রয়াস অবশ্যই করতে পারে অহং-এর প্রভাবে । কিন্তু তিনি জীবন নিতেও পারেন না, যিনি জীবন দেন নি। ... আমাদের জীবন দিয়েছেন আমাদের জননী, আমাদের প্রিয়া, আমাদের স্বান্বী। তিনিই একমাত্র আমাদের জননী । না তিনি আমাদের অন্যের সন্তান গর্ভে ধারণ করে জননী নন। যার সন্তান ধারণ করে সকল স্ত্রী জননী হন, তিনিই হলেন ২২৮
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।