Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

মণিধামলীলা তামসও । তাঁর ক্ষেত্রে এমন ব্যতিক্রম কেন? ... এই ব্যতিক্রম কি রাজদ্রোহ নয়!” অন্য একজন প্রজা বললেন, “ওহে তুমি কি বলছো, সন্তান হয়ে পিতার চচাঁ করা শোভা পায়না । ... তিনি আমাদের রাজা, আমাদের জনপ্রতিনিধি নন । তাই তিনি আমাদের পিতা । জনপ্রতিনিধি হলে, তিনি আমাদের দাস হতেন। আমাদের আদেশ পালন না করলে, আমরা তাঁর গর্দনিও নিতে পারতাম । কিন্তু তিনি আমাদের রাজা । গুরুদেব কি শিখিয়েছেন? প্রজা যাকে নিয়োগ করেন, তিনি হলেন প্রজার দাস, আর ঈশ্বর যাকে নিয়োগ করেন, তিনি প্রজার রাজা । কেন তুমি আমাদের গুরুদেবের অপমান করছো? তিনি কি আমাদের এই শিক্ষাই দিয়েছেন!” অন্য এক প্রজাও একই সুরে বললেন, “সঠিক কথা ভায়া! ... স্বয়ং ঈশ্বর আমাদের পালন করার জন্য তাঁকে আমাদের রাজা রূপে নিয়োগ করেছেন । তাই তাঁর বিচার করে তো স্বয়ং ঈশ্বরের নির্ণয়ের উপর প্রশ্ন চিহ লাগাচ্ছ! স্বয়ং ঈশ্বরের উপর লাঞঙ্ন লাগাচ্ছ!” আরো একটি প্রজা বললেন, “আর আমাদের মহারানী! ... তিনি আমাদের মাতা! ... তাঁর পতির অন্য এক মণিধাম নিবাসী বললেন, “ভায়া, এই মানুষ কথায় কথায় রাজদ্বোহ আর রাজার কাছে খবর দেওয়ার কথা বলেন। তাই নিশ্চয়ই ইনি রাজার কাছের লোক হবেন। ... ভায়া, এঁর কাছে ক্ষমা চাও। নাহলে এ যদি রাজাকে গিয়ে বলে যে আমরা রাজার নিন্দা করেছি, তবে এই দোষের ভার আমাদের শিরে নয়, স্বয়ং আমাদের গুরুদেব আর মহারানীর শিরে এসে পরবে । তাঁদের এই আত্মত্যাগ, আর এই ক্রান্ত পরিশ্রম সমস্ত মাটি হয়ে যাবে । ক্ষমা চাও ভায়া”। অন্য আরেকজন বললেন, “কেবল ওই বা কেন? ও তো আমাদেরই একজন । এক পিতার এক সন্তান যদি ভুল করে, আর অন্য পুত্ররা যদি সকলে বলে আপনার এই পুত্র দোষী, এর অর্থ তো ২২৬

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।