Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

মণিধামলীলা বিদ্যাপতিকে দেখে মনে হলো তিনি রাজামশাইকে সনাক্ত করে নিয়েছেন। তবে তিনি এও বুঝে গেছেন যে মহারাজ তাঁর প্রজাদের পরীক্ষা করছেন যে তাঁরা সত্যই ইচ্ছামুক্ত হচ্ছেন কি না। তাই চুপি সারে তিনি একটি কোণে দণ্ডায়মান রইলেন, সম্পূর্ণ নিঃশব্দে, সম্পূর্ণ বিশ্বাস অর্পণ করে নিজের শিষ্য ও শিষ্যাদের উপর । দিয়েছেন । আর মহারানী আমাদেরকে রাজ্যের সীমার মধ্যে প্রবেশ করাননি। পিতা আমাদের বাড়ির বাইরে বার করে দিয়েছেন আমরা অযোগ্য বলে । আর মাতা আমাদের পিতার আদেশের অবজ্ঞা করেন নি, তিনি আমাদের বাড়ির বাইরেই থাকতে দিয়েছেন । কিন্তু মাতা তিনি, তাই সন্তান কে জলে ফেলে দিতেও পারেন নি। সেই কারণে, অন্যরাজ্যের জমি ইজারা নিয়ে, সেই জমিতে তাঁর সন্তানদের রেখেছেন”। নি। তিনি একটিবারও বলেন নি যে আমাদের রাজা আমাদের থেকে ইচ্ছামুক্তির কামনা করে ভুল করেছেন। বরং তিনি আমাদের জন্য গুরু নিয়োগ করেছেন, যাতে আমরা আমাদের পিতার জ্ঞানে নিকটে টেনে নেন। তাহলে মহারানী রাজদ্রোহী কি করে হলেন! “ অন্য একটি প্রজা বললেন, “সত্য কথা, রাজার নির্দেশকেই তিনি সম্মান করেছেন, তাহলে তিনি রাজদ্রোহী কি করে হলেন!” অন্য একটি প্রজা বললেন, “আচ্ছা মহাজন, আপনি যে এতো রাজভ্রোহ রাজভ্রোহের কথা বলছেন, দেখুন আমরা তো সাধারণ প্রজী, আমরা রাজধর্মের কিই বা জানি আর বুঝি । আমাদের তো মহারাজকে নিয়ে ক্ষোভই ছিল, ইচ্ছা হয়েছিল যে আর কনোদিন আমাদের রাজার মুখও দেখবো না। কিন্তু আমাদের গুরু আমাদের রাজধর্মের শিক্ষা দিয়ে বোঝান যে, পিতার শাসনে সন্তানের মনে ব্যাথা হতেই পারে, তাবলে পিতা খলনায়ক হয়ে যান না সন্তানের কাছে। ২২৪

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।