Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত আমাদের জননী, আমাদের মহারানী আমাদের হাত ছেড়ে দেন নি। তিনি আমাদেরকে আমাদের কাছে গুরু করে পাঠিয়েছিলেন । ইনিই আমাদের শিখিয়েছেন যে, অগ্নি উচ্চশিখা ধারণ করছেনা বলে, কাষ্ঠ প্রদান করা বন্ধ করে দিলে, আর কনোদিনই অগ্নি উচ্চতায় পৌছবে না, বরং সেই কাষ্ঠ প্রজ্বলনই বন্ধ হয়ে যাবে । তাই কাণ্ঠ প্রদান করে যেতে হয়, আর অগ্নিকে প্রেরণা প্রদান করে যেতে হয় যাতে সে উচ্চশিখা ধারণ করতে পারে। মহারাজ আমাদেরকে কাষ্ঠ প্রদান করাই বন্ধ করে দিয়েছেন । আর আমাদেরকে রাজ্য থেকে আমরা সেই জন্য মহারাজের উপর বিরক্ত ছিলাম । কিন্তু বিদ্যাপতি, আমাদেরকে বুঝিয়েছেন, পিতা যদি সন্তানের উপর ক্রুদ্ধ হন, বিরক্ত হন, এর অর্থ এই নয় যে সন্তানও তাঁর প্রতি বিরক্ত হয়ে তাঁকে ত্যাগ করে দেবেন। তিনি আমাদেরকে বলেছিলেন আমাদের ইচ্ছাদমন করতে, এবং পুনরায় মহারাজের সম্মুখে দাঁড়িয়ে, ঘোষণা করতে যে আমরা তাঁর যোগ্য সন্তান । ... আজ সেই সময় এসে গেছে । আজ আমাদের প্রমাণ দেবার সময় হয়ে গেছে”। অন্যকিছু প্রজাও বলতে শুরু করলেন, “হ্যাঁ, সময় হয়ে গেছে। এবার আমরা মহারাজের কাছে নিজেদেরকে তাঁর যোগ্য সন্তান রূপে পরিচয় দেবই ৷ নিজেদের রাজদ্রোহী করে স্থাপন করবো তাঁর কাছে, আর আমাদের জীবিত থাকার ইচ্ছাকে দমন করে, আমরা এই দুই পবিত্র স্ত্রীর মান রক্ষা করবো”। মহারাজ নিজের প্রজাদের জন্য গর্ব অনুভব করতে থাকলেন, কিন্তু তিনি আরো পরীক্ষা করতে চান তাঁর প্রজাদের এবং প্রজাদের মাধ্যমে বিদ্যাপতির ৷ তাই তিনি বললেন, “কিন্ত সেই ক্ষেত্রে, তাই না!” ২২৩

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।