মণিধামলীলা অভ্যাস করতে হয়, তার নামই ব্রন্ষচারণ। ... এবার চলো, এখান থেকে অন্যত্র যাই। ... আমাদের শ্যামা কোথায়!” মহেশের যেন ক্ষিতীশ সতিশকে আরো কিছু বলার ছিলো, কিন্তু তা না বলেই চলে গেলেন তাঁদেরকে নিয়ে মণিধামের অন্যদিকে । নাটি বিদ্রোহ | শ্যামার অনুসন্ধান করতে গিয়ে, এবার মহেশরা দেখা পেলেন মধুনটির । সঙ্গে রয়েছে রুদ্রানটিও ৷ অক্ষত অবস্থায় তাঁদেরকে দেখে, বেশ স্বস্তি পেলেন ক্ষিতীশ ও সতিশ। অন্তরে অন্তরে মধুনটিকে তামস অপহরণ করে নিয়ে গেছে ভেবে, বেশ ভয় পাচ্ছিলেন তাঁরা । কিন্তু ভয়ের কিছু নেই মনে করতেই ভয় এসে উপস্থিত। এই মণিধামে, তামস এসে উপস্থিত হলেন, আর তাও ঠিক মধুনটি ও রুন্রানটির সম্মুখে । সম্মুখে এসে বললেন, “কি মধুনটি, কি ভেবেছিলে, আমার থেকে পালিয়ে বেঁচে যাবে! ... আমি যে তোমার রস পান না করে, একপাও নড়ছি না এখান থেকে!” ক্ষিতীশ ও সতিশ এই কথাশুনে উগ্র হয়ে উঠলেন, কিন্তু মহেশ তাঁদের দুইজনের হাত ধরে তাঁদের কর্ণকুহরের কাছে নিজের ওষ্ঠ নিয়ে গিয়ে বললেন, “আপনারা কিছু করলে, সকলে জেনে যাবে আপনারা কারা”। সতিশ বললেন, “জানবে জানুক, তা বলে একটি পবিত্র স্ত্রীর চরিত্র হনন হবে, আর তা তাকিয়ে তাকিয়ে দেখবো!” ক্ষিতীশ বললেন, “শান্ত হও ভ্রাতা । যদি একান্তই দেখি যে তামসকে প্রতিরোধ করার কেউ নেই, তখন না হয় ছদ্মবেশ ত্যাগ করতেই হবে । অবশ্যই মধুনটির কিছু হতে দেব না আমরা। তিনি অজান্তেও আমাদের গুরু ৷ আমাদেরকে তপস্যা কি জিনিস, আর তপস্যার গভীরতা কি, ২২০
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।