মণিধামলীলা সকলকে এটি বলার জন্য যে ভাই, তুমিও যা, আমিও তাই । আমিও যা তুমিও তাই । আমাকে দেখতে পাচ্ছ, আমি শূন্য । তুমিও তাই। নিজের ইচ্ছা, কল্পনা, চিন্তা আর যেই অহংকে বেষ্টন করে এরা থাকে, সেই অহংকে ত্যাগ করো একবার, আমার কথার সত্যতা তোমরা অনুভব করতে পারবে । ... ভাইরা, বোনরা, আমাকে ভুলেও বিশেষ ভেবো না । আমি তাই যা তোমরাও পার্থক্য কেবল একটিই, আর তা হলো আমি আমার সত্য জেনেছি, আর তোমরা নিজের সত্য না জেনে, নিজেকে অমুক তমুক ভেবে চলেছ। আমার কথা শোনো, একবার নিজের ইচ্ছা, কল্পনা, চিন্তা আর অহকে সরিয়ে দেখো । তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে, যতক্ষণ তোমরা আমি অমুক, আমি তমুক ইত্যাদি ধারণা করে যাবে, ততক্ষণ অন্য কিছু হবার কামনা থাকবে বা লোভ থাকবে; যা হয়েছিলাম তার প্রতি মোহ থাকবে; যা হতে পারছিনা, আর অন্য কেউ হয়ে যাচ্ছে, তার প্রতি ঈর্া থাকবে, দ্বেষ থাকবে, হিংসা থাকবে; যা চাইছি তা হতে পারবো কিনা সেই নিয়ে শঙ্কা থাকবে । ... আর এই ভাবে তোমাদের অহং জাগ্রত থেকে, তোমরা অসীমের সন্তান হয়েও, সসীম হয়েই থাকবে। তোমরা অনন্ত হয়েও, অন্তময় তোমরা, এই ভ্রমেই থেকে যাবে । তাই নিজের ইচ্ছা, কল্পনা ও চিন্তাকে ত্যাগ করো, দেখবে তোমরাও তাই যা আমি । দেখবে তোমরাও ততটাই অবতার যতটা আমি । দেখবে তোমরাও সেই ব্রন্মই আর আমিও । দেখবে তোমার আর আমার মধ্যে কনো ভেদই নেই। দেখবে আমিও নির্বিশেষ আর তুমিও নির্বিশেষ । ... আর যখন এমন হয় আমাদের সাথে, তখন আর দেহকাম আমাদের বিরক্ত করেনা । কেবল দেহকামই নয়, কনো কামনা, বাসনা, ইচ্ছা, কল্পনা, চিন্তা, অহং, আবেগ, কেউই আমাদের আর বিরক্ত করেনা, কারণ আমরা সকল কিছুর থেকে মুক্ত হয়ে গেছি। অর্থাৎ ব্রন্মচারণ হলো অহং-এর থেকে মুক্তির প্রচেষ্টা, আর সেই আচরণকে নিজের চরিত্রে আনায়নের একটিই উপায়, আর তা হলো নিজের সমস্ত কল্পনা, সমস্ত ইচ্ছা, সমস্ত চিন্তাকে ত্যাগ করা । একবার তা ত্যাগ হয়ে গেলে, অহং বোধও ত্যাগ হয়ে যাবে, চমৎকারের ইচ্ছাও ত্যাগ হয়ে যাবে, আর যা পরে থাকবে তা হলো নিরবিশেষ ব্রহ্ম, যিনি স্থান বিশেষে অবস্থান করেন না, ২১৮
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।