Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

মণিধামলীলা তিনকন্যা বলতে থাকলেন, “কি কি বস্তু তোমাদেরকে ব্রন্মের ন্যায় আচরণ করতে দেয়না, তা আমাকে বলো একাক করে। তাহলেই কি আচরণ হওয়া উচিত স্পষ্ট হয়ে উঠবে”। একে একে শিষ্য আর শিষ্যারা বলতে শুরু করলেন, “আমাদের রিপুগুলো, মানে কামনা, ক্রোধ, লোভ, মোহ, এগুলো”। “আমাদের পাশ গুলো, মানে ভয়, হিংসা, লোভ, শঙ্কা এগুলো”। “এদের থেকে উৎপন্ন সমস্ত আবেগগুলো, যারা আমাদেরকে সর্বক্ষণ উত্তপ্ত করতে থাকে, আর আমাদের শূন্যতাকে অস্বীকার করে, আমাদেরকে সসীম, অন্তময়, গুণবান, ব্যক্ত আর চিন্তনীয় করে তোলে”। “আর এঁদেরকে ইন্ধন দেবার জন্য তো ইন্দ্রিয়রা আছেই”। অহং অর্থাৎ নিজের বিশেষ অস্তিত্বকে ঘিরে এই সমস্ত চিন্তা, কল্পনা, আর ইচ্ছা তোমাদেরকে আচ্ছন্ন রেখেছে। ... এঁদের থেকেই সমস্ত রিপু ইন্দ্রিয়, পাশ, আবেগ, এঁদের সকলের জন্ম। আর এই সমস্ত কিছুর আধার হলো অহং, অর্থাৎ বিশেষত্ব । নিজেকে যে যত বিশেষ মনে করে, সে ততটাই অহংকারী, কারণ সে ততটাই নিজের অহং অর্থাৎ ভ্রমকে বেষ্টন করে অবস্থান করে। আমি জাগরক ব্যক্তিত্ব, আমি শ্রেষ্ঠ, আমি মায়াবী, আমি করবী, আমি যুক্ত, আমি ব্ধ _ এই সমস্ত কিছুই হলো অহংকার, কারণ এই প্রতিটি ক্ষেত্রে তোমরা 'আমি' কে বিশেষত্ব প্রদান করে চলেছ। আর যতই “আমি” বিশেষ হয়ে উঠছে, ততই ব্রন্মের অর্থাৎ শূন্যের আচরণ থেকে তোমরা বিমুখ হয়ে উঠো, কারণ শূন্য তো নির্বিশেষ, শূন্য তো না ধনবান আর না দরিদ্র, শূন্য তো না মন্ত্রী, না রাজা আর না প্রজা, শূন্য তো না পিতা না মাতা আর না সন্তান। শুন্য তো সমস্ত কিছুই একত্রে, আবার একটিও নন। ২১৬

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।