কৃতান্ত আসলে, সে পাত্ররা তোমাদের সম্মুখে স্বতঃই আসবেন, জগন্মাতার ইচ্ছার প্রবাহিকা, প্রকৃতি ও সময়ই তাঁদেরকে তোমার সম্মুখে নিয়ে আসবে”। এই মহাজ্ঞান প্রদান করে, বৃত্ত জোর কদমে হাঁটা লাগালে, মোত্গ্রস্ত জবাকুসুম তাঁর পশ্চাতে পশ্চাতে যান, কিন্তু যেমন ক্ষিতীশ সতিশ শ্যামার প্রেমিককে হারিয়ে ফেলতো বনের মধ্যে, সতিশ ক্ষিতীশের দৃষ্টি গেল এক স্পষ্ট মিষ্ট কণ্ঠস্বরের দিকে । সেই স্বরকে অনুসরণ করে তাঁরা দেখলেন, সেনাপতির তিন কন্যা, পদ্মা-সতী ও বাণী অবস্থান করছেন। সেই দেখে আগ্রহী হয়ে সতিশ ক্ষিতীশ ও মহেশ সেই দিকে গেলেন, এবং বৃক্ষের আড়াল থেকে এই তিনকন্যার ভাষ্য শুনতে থাকলেন, এবং কীর্তি দেখতে থাকলেন। তাঁরা দেখলেন, সেই তিন কন্যা সকল অনুসুয়া শিষ্যদের নিয়ে চলে এসেছেন এই মণিধামে, এমনকি তাঁদের গুরুকেও নিজেদের সঙ্গে এনে, তাঁর সেবা করছেন৷ আর অন্যদিকে, গুরু অর্থাৎ দেবী অনুসুয়া অসুস্থ, তাই তাঁর শিষ্য ও শিষ্যাদের ব্র্মচারণ শেখাচ্ছেন এই তিন কন্যাই। তাঁরা শেখানোর সময়ে বলছেন, 'ব্রন্ষচারণ অর্থাৎ ব্রন্মের ন্যায় আচরণ । ব্রহ্ম অর্থাৎ শূন্য _ মহাশুন্য । সেই শুন্য যার আদি নেই, অন্ত নেই, সীমা নেই, গুণ নেই। না তাঁকে ব্যক্ত করা যায়, আর না তাঁর চিন্তা করা যায়। আর সেই শূন্যের ন্যায় আচরণকেই বলা হয় ব্রহ্মচারণপ। শিষ্য আর শিষ্যারা মনযোগী দেখে, তাঁরা আবার বললেন, “এমন ভাবার কনো কারণ নেই যে দেহকামকে সংযমিত করতে পারলেই ব্রহ্মচারণ হয়ে গেল। ... প্রকৃত কথা এই যে, দেহকাম বিলুপ্ত হওয়া ব্রন্ষচারণের অভ্যাস নয়, ব্রন্মচারণ অভ্যাসের ফললাভ। অর্থাৎ যিনি ব্রন্মচারণে সক্ষম হয়েছেন, তাঁর মধ্যে দেহকামের ইচ্ছা, কল্পনা এবং চিন্তা, কিছুই থাকবে না, আর সেটিই প্রমাণ করে যে তীর ব্রম্মচারণ সম্পন্ন হয়েছে”। কি?” ২১৫
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।