Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

মণিধামলীলা থাকবে, ততকাল নিজেকে মূর্খই করে রাখবে । সন্ন্যাসী তিনি যার কনো নিদিষ্ট আহার নেই, কনো নিদিষ্ট বস্ত্র নেই, কনো নির্দিষ্ট জীবনধারা নেই। তার ক্ষুধা লাগলে, সম্মুখে যা কিছু আহার রূপে দেওয়া হয়, সে তাই গ্রহণ করে, নিরামিষ, সন্ন্যাসী । সম্মুখে যেই বন্ত্রই প্রদান করা হয়েছে, তা নোংরা হোক, ছিন্রতা যুক্ত হোক, পরিত্যক্ত হোক, বা পরিপাট করা হোক, যেমনই হবে তাই যিনি ধারণ করেন তিনি হলেন সন্ন্যাসী । যেই অবস্থায় তাঁকে রাখা হবে, বিবাহিত বা অবিবাহিত, তাই তাঁর কাছে ঈশ্বরীর দান হবে । যদি বিবাহ করার নিদেশ আসে, যেই পাত্রই বা যেই পাত্রীই তাঁকে প্রদান করা হবে, যিনি তাঁকেই নিবিচারে গ্রহণ করবেন, তিনিই সন্ন্যাসী । জবাকুসুম, যিনি নিজের জীবনে কি পেলাম, আর কি পেলাম না; কি হলে ভালো হতো, আর কি হয়ে খুব খারাপ হচ্ছে এই সমস্ত বিচার করে কর্ম করেন, তিনি কখনোই সন্ন্যাসী হতে পারেননা । কারণ? কারণ এই যে, যে পেলো বা পেলোনা, যার সাথে খারাপ হলো বা হলো না, এই বিচার করছেন তিনি, তা তিনি নন, তাঁর আত্ম নন, বরং তাঁর মিথ্যা পরিচয়, তাঁর অহং। আত্ম তো অজর, অমর, কনো কিছু তাকে আঘাত করতেই পারেনা । তাহলে সেই আত্মকে কনো পরিস্থিতি, কনো সম্পর্ক, কনো ব্যাধি, কনো আহার, কনো বন্ত্র কি ভাবে আঘাত করতে পারে! কি ভাবে কিছু দিতে বা নিতে পারে তাঁর থেকে! কি ভাবে তাঁকে ভালো বা মন্দ লাগা দিতে পারে! ... আর যিনি এই সমস্ত আঘাতের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সন্ন্যাস গ্রহণ করেন, তিনি তিনি প্রতারণা করছেন, এবং ব্রন্মময়ীর কাছে তিনি একজন প্রতারক সন্তান । ... জবাকুসুম, তোমাদের সন্ন্যাসীর ব্যাপারে যেই ভ্রম ছিল, সেই ভ্রম দূর করতেই আমার তোমাদের কাছে আসা । আর বিবাহ? হ্যাঁ তোমাদের বিবাহ অবশ্যই হবে, তবে আমার সাথে নয়, উচিত সময় ২১৪

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।