মণিধামলীলা যিনি নিজের অহং ত্যাগ করতে পেরেছেন, এবং নিজের কর্তাভাবের নাশ করে, নিজেকে প্রকৃতি ও সময়ের হাতের পুতুল করতে পেরেছেন, তিনি সংসারে থাকুন আর না থাকুন , গেরুয়া ধারণ করুন আর না করুন, তিনি অবশ্যই সন্ন্যাসী । আর যিনি নিজের কর্তাভাবের নাশ করেন নি, এটা করবো আর সেটা করবো না, এই করতে থাকেন, তিনি সংসার ত্যাগ করুন আর না করুন, তিনি গেরুয়া ধরুন আর না ধরুন, তিনি একজন বদ্ধজীব। আসলে জবাকুসুম, যে যত নিজেকে এটা করবো, সেটা করবোনা, এই শাসনের মধ্যে রাখার প্রয়াস করে, সে ততই বদ্ধ, কারণ এই যে এটা করবো আর সেটা করবো না যে সে বলছে, সেই কথা কে বলছে? তাঁর আত্ম? না, সেই কথা তাঁর অহং বলছে। অর্থাৎ সে নিজের অহংএর সাথে সংসার করছে, যেখানে সে নিজে অর্থাৎ তাঁর আত্ম হলেন পত্বী, আর তাঁর অহং হলো সেই স্বামী যে নিজের স্ত্রীকে সর্বক্ষণ নিজের অধীনে স্থিত রাখতেই পছন্দ করেন। আর যে যতই নিজেকে প্রকৃতি ও সময়ের কাছে সঁপে দেয়, এবং নিজের কনো ভাবনাই রাখেন না, যা প্রকৃতি বলবে তাই করবো, যা সময় সমক্ষে নিয়ে আসবে, তাই করবো, তিনি তত অধিক মুক্ত । কেন? কারণ এই প্রকৃতি বা সময় যে স্বয়ং ব্রক্মময়ীর শীসন আর প্রেম । তিনি সমস্ত অহংএর থেকে মুক্ত সন্ন্যাসী । অর্থাৎ জবকুসুম, সন্ন্যাসী হয়ে ওঠো । নিজের অহংএর সাথে ঘরসংসার ত্যাগ করে, সন্ন্যাসী হও । যেই সংসার তুমি লাভ করেছ প্রকৃতির থেকে, সময়ের কারণে, তাকে ত্যাগ করে সন্ন্যাসী হওয়া যায়না । সন্ন্যাস গ্রহণ করার নামে সেই সংসার ত্যাগ করার অর্থ, ঘোর সংসারী হয়ে ওঠা । হ্যাঁ, সেই সংসারে যারা নিবাস করছেন, তারা সকলেই প্রায় নিজেদের অন্তরে অসুরসাম্রাজ্য স্থাপন করে রেখেছেন, সকলেই রিপু পাশদের মজলিসে বসে থেকে, ভয়ানক আবেগরূপী অসুরদের সাথে ওঠাবসা করেন । আর সেই কারণে তাঁদের সাথে থাকার কারণে, সেই অসুররা তোমাদের মধ্যেও আধিপত্য বিস্তারের প্রয়াস করবে। কিন্ত জবাকুসুম, তোমরা মহারাজের কন্যা । মহারাজকে যুদ্ধে অংশগ্রহণ করতে দেখেছ তোমরা । কখনো কি দেখেছ মহারাজকে যে রণক্ষেত্র ছেড়ে তিনি পালিয়ে এসে ঘোষণা ২১২
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।