Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত চিন্তা করতেই পারিনি, কারণ আমরা জানি সন্ন্যাসী বিবাহ করেন না। কিন্তু আপনি বিবাহ করতে রাজি হতে, আমাদের হৃদয় ক্রন্দন করে ওঠে!” বৃত্ত হেসে বললেন, “জবাকুসুম, সন্ন্যাস মানে এমন কখনোই নয় যে কিছু করবো বা কিছু করবো না, এই ভাবের নিশ্চয় থাকে । সন্ন্যাস মানেই হলো নিজের অহং বোধ থেকে মুক্তি, নিজের কর্তা ভাব থেকে মুক্তি। নিজেকে আর কর্তা জ্ঞান না করা। এবার তোমরাই বলো, যদি কর্তাভাবেরই বিনাশ হয়ে যায়, তাহলে আর বিয়ে করবো এই ভাবই বা কি করে থাকে, আর বিয়ে করবো না এই ভাবই বা কি করে থাকে? এই সমস্ত সিদ্ধান্ত যে আমাদের কর্তাভাবই আমাদেরকে দিয়ে গ্রহণ করায়। কিন্তু এক সন্ন্যাসী যে কর্তা ভাবের থেকে সম্পূর্ণ মুক্ত, আর সেই কারণেই তো সে সম নাসি, অর্থাৎ আমার সম আমার কর্তাভাব, সেই কর্তাভাবের নাশই যে একমাত্র সন্ন্যাসীর ব্রত। আর নিজের কর্তাভাবের নাশ হয়ে গেলে কি পরে থাকে? প্রকৃতির শাসন ও ন্নেহ। প্রকৃতি এক সন্ন্যাসীকে শাসন করে বা ন্নেহ করে যা দেবেন, যেই পরিচয় দেবেন, যেই বস্ত্র দেবেন, যেই আহার দেবেন, যেই ব্যক্তির সানিধ্য প্রদান করবেন, সমস্তই বিনাবিচারে গ্রহণ করা, এই এক সন্ন্যাসীর কর্তব্য । আর সেই প্রকৃতি শাসন করে বা স্নেহ করে যা কিছু ছিনিয়ে নেবে, তার প্রতি বিনা বিচারে মোহ ত্যাগ করা, এই তো হলো সন্ন্যাসী ব্রত। এই ব্রত পালনের মাধ্যমেই তো এক সন্ন্যাসী উপলব্ধি করে যে প্রকৃতিই তাঁর আসল জননী, যিনি সর্বক্ষণ তাঁর খেয়াল রেখে এসেছে, এখনও রাখছে, আর চিরকাল রাখবে। তাই জবাকুসুম, যদি এক সন্ন্যাসী নিজের কর্তাভাবকে রেখে দিয়ে, বিবাহ করবো বা বিবাহ করবোনা বলে, পশুমাস খাবোনা আর বৃক্ষমাস খাবো এই সমস্ত করে চলে, তবে তাঁর কর্তাভাবের নাশ কি করে হলো? যদি প্রকৃতি তাঁর সম্মুখে বিবাত্প্রস্তাব আনেন, তবে তাঁর কর্তব্য হলো সেই বিবাহকে প্রকৃতির নিদেশিরূপে গ্রহণ করা । যদি পত্ীতনুকে কিছুদিন পরে প্রকৃতি নিজমধ্যে লীন করে নেয়, তার কর্তব্য নির্থিধায় সেই মোহ ত্যাগ করে, সম্মুখে অগ্রসর হওয়া । সন্ন্যাসী মানে সংসার ত্যাগ নয় জবাকুসুম, সন্ন্যাসী মানে অহং ত্যাগ । ২১১

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।