কৃতান্ত ক্ষিতীশ ও সতিশ একে অপরের মুখের দিকে তাকিয়ে থেকে বলাবলি করলেন, “উঠিয়ে নিয়ে চলে গেল! ... মহারানীকে এই ব্যাপারে সূচনা দেওয়া আবশ্যক, চলো মহেশ”। এই বলে তিনজনে দ্রুতপদে রাজপ্রাসাদে প্রত্যাবর্তন করতে গেলে, বেশ কিছুদূর যাবার পথে, তাঁরা দেখলেন শ্যামার গ্রামের মোড়ল বেশ কিছু ষত্তামার্কাঁ লাঠিহাতে ব্যক্তিকে সঙ্গে নিয়ে একদিকে হস্তদত্ত হয়ে যাচ্ছেন। সেই দেখে মহেশ প্রশ্ন করলেন, “ও মোড়লমশাই, এমন তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হচ্ছে?” মোড়ল সম্মুখে এসে বললেন, “আর বলেন কেন? জানেন কি হয়েছে কাল! ... শ্যামা আর ললিতা গ্রামে রাত্রে ফেরেই নি! ... আজ সকালে আমাদের গুপ্তচর খবর দিলো, তাঁরা নাকি মণিধামে লুকিয়ে রয়েছে। ... বার করছি ওদের লুকিয়ে থাকা! আজ ওই নচ্ছারির আসল চরিত্র মহারাজের সামনে নিয়ে যাবো । ... ধরে বেঁধে আনতে যাচ্ছি শ্যামাকে আমরা । আর যদি না আসতে চায়, তাহলে ওখানেই পিটিয়ে মেরে দেব ওই নচ্ছারীকে। ধরণীর বোঝা, এমন স্ত্রীদের হত্যা করাই উচিত”। এই বলে সকলে দ্রুতবেগে ছুটে গেলে । সতিশ বললেন, “ভ্রাতা, আমাদেরও যাওয়া উচিত। এই সমস্ত কিছু আমাদের জন্যই শুরু হয়েছিল । শ্যামা নিজের কৃত্যের জন্য দণ্ড পাক, আমরাও চাই, কিন্তু পিটুনিতে হত্যা নয় তা বলে! সে তশ্করি করেনি, হত্যাও করেনি । এই অনাচার আমাদেরকেই থামাতে হবে ভ্রাতা”। ক্ষিতীশ বললেন, “হ্যাঁ, একটি অনাচারকে আটকাতে আরো একটি অনাচার করার কনো অর্থ নেই। ... চলো, মণিধামে চলো । সেখান থেকে প্রত্যাবর্তন করেই না হয় মহারানীর কাছে গিয়ে মধুনটিকে মুক্ত করা যাবে”। ২০৯
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।