Kritanta - The Secret of Life
/ 481
📝 Text 📖 PDF

জন্মলীলা দেবী ধরিত্রী অশ্রপূর্ণ নয়নে বললেন, “না মা, এমন বলবেন না । ... হ্যাঁ লক্ষমীদেবী সঠিকই বলছেন, আমি জেনেই গেছিলাম কৈলাসে যে আজকে আপনাদের অনুপস্থিতিতে কৈলাসে মহাসমারোহ হচ্ছে। দেবতা ও অসুররা সেখানে পৌঁছানোর আগেই আমি সেখানে যাই, এই উদ্দেশ্যে যে ব্রিদেব যদি একবার আমার প্রতি করুণা দৃষ্টি রাখেন। হে মাতা, যতই হোক, এই ্রন্মাণ্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তো তাঁরাই রয়েছেন। তাই তাঁদেরকে একটিবার সুযোগ না দিয়ে, যারা তাঁদেরকে সেই দায়িত্ব প্রদান করেছেন, সেই ব্রিদেবীর কাছে শরণাপন্ন হওয়া তাঁদেরকে অপমান করা হবে । তাই একবার তাঁদের সন্নিকটে গেছিলাম”। দেবী সরস্বতী মেহের হাসি হেসে বললেন, “কিন্ত তাতে কনো লাভ হলো না, তাই তো? তাঁরা তোমার কথা শোনা তো দুরের কথা, তোমাকে এমন ক্ষতবিক্ষত অবস্থায় দেখে, একটিবার তোমার কুশলতার সংবাদও গ্রহণ করলেন না, উপরন্ত নিজেদের সর্বের্বা রূপে প্রদর্শন করে, তুমি যে তাঁদের অধীনে স্থিতা এক দাসী, তা প্রমাণিত করার প্রয়াস করলেন । এই তো?” দেবী ধরিত্রী বললেন, “হ্বামীর নিন্দা শ্রবণ করা এক স্ত্রীর জন্য নিজের অপমানের থেকেও অধিক অপমানের । তাই আপনাদের সম্মুখে আপনাদের স্বামীদের নিন্দা করবো না মাতা । ... ক্ষমা করবেন। আপনাদের অপমান করার ধৃষ্টতা আমি দেখাতে পারবো না । .* মাতা, আপনারা কোথাও গেছেন, কিন্ত কোথায় গেছেন কেউ জানেনা । তাই প্রশ্ন জাগছে মনে, আপনারা কোথায় গেছিলেন?” দেবী শ্রী হেসে বললেন, “আমরা তোমার কাছেই এসেছিলাম ধরিত্রী ৷... কিন্তু কেন এসেছি, কি উদ্দেশ্য আমাদের আগমনের, সেই সমস্ত পরের কথা । আগে তুমি উপবেশন করো । তোমার দেহের এই হাল, তাতে তোমাকে দপ্তীয়মান রাখাই তোমার উপর অকথ্য অত্যাচারের সমান। ... আগে আমাদের সম্মুখে বসো, তারপর আমরা আমাদের কথা বলছি তোমাকে”। দেবী ধরিত্রী একাসনে উপবেশন করলে, প্রথমে মাতা পার্বতী তারপর একে একে সকল ব্রিদেবীই ভূমিতে দেবী ধরিব্রীর পাশে বসলে, দেবী ধরিত্রী লজ্জিত হয়ে বললেন, “এ কি

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.