মণিধামলীলা | সতিশ, ক্ষিতীশ ও মহেশ একত্রে অনুসুয়ার আশ্রমের নিকটে আসতে দেখেলেন, কনো চাঞ্চল্য নেই সেখানে । যেন কেউ নেই এই স্থানে । অন্দরে প্রবেশ করেও তারা প্রতিটি কুটিরকে তিন সেনাপতিকন্যা প্রবেশ করেছিলেন। কিন্তু কোথাও কারুকে দেখতে পেলেন না। যেন এই আশ্রম রাতারাতি পরিত্যক্ত হয়ে গেছে । একটি দিনের মধ্যে এমনভাবে এই আশ্রমকে পরিত্যাগ করা হলো কেন? এই বিষয়ে উত্তর পেলেন না কেউই, কারণ উত্তর দেবার জন্যও কেউ সেখানে উপস্থিত ছিলেন না। কি যে হচ্ছে, তার মাথামুগু বুঝতে না পেরে, তাঁরা এবার নটিদের আবাসের দিকে অগ্রসর হলেন। সেই আবাসে যাবার পথে যেই বন আসে, যেখানে গতদিন তামস মধুনটিকে আক্রমণ আসতে দেখলেন তাঁরা আর নিজেদের মধ্যে কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তালাপ করতেও দেখলেন। সেই দেখে তাঁরা ঝোপে লুকিয়ে এই নটিদের কথা শোনার প্রয়াস করলেন। তাঁরা শুনলেন, এক নটি অন্য দুই নটিকে বলছেন, “এই শুনেছিস, কালকে নাকি রাজার ছেলে তামস মধুনটিকে আক্রমণ করেছিল । কেউ নাকি রাজার ছেলের উরুতে বাণ মেরে ঘায়েল করে দিয়েছে। ... কিন্ত তারপর থেকেই মধুনটি আর রুন্রানটি উধাও! ... সকলে তো বলাবলি করহে, তামসই এই দুই নটিকে তুলে নিয়ে গেছে!” অন্য নটি বললেন, “কি দরকার ছিলো বাবা! ... নটীর আবার চরিব্র। চরিত্র ঠিক রাখতে গেছে, নে এবার বলপূর্বক রমণ করবে, কেমন লাগে দ্যাখ। চরিত্র কি করে ধরে রাখিস, দেখবো এবার” । আরকজন নটি হেসে বললেন, “দেখতে আর পাবি কি করে! ... কতই না আশা করেছিলাম, রাজ্যের সর্বাধিক সুন্দরী নটি হয়ে এসেছে, তাঁর রমণসুখ নিজের নেত্রে দেখবো । ... ধুস! ... সব ভেস্তে গেল। এবার সেই কথা কানে শুনেই ক্ষান্ত হতে হবে আর কি!”
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।