কৃতান্ত মহারানী তাঁর দুই কন্যার নেত্রের দিকে তাকিয়ে বেশ বুঝতে পেলেন, তাঁদের মনের কি ভাব। তাই বললেন, “বৃত্ত, তোমাকে এখন থেকে বেশ কিছুদিন একটি গোপন স্থানে থাকতে হবে, যেখানে স্থিত থাকলে, জবাকুসুম তোমাকে দেখতেও পারবে না। তোমার সঙ্গ লাভ করেছে তো ওরা, তাই তোমাকে বুঝতে পারেনি । এবার দাঁত না থাকলে দাঁতের মর্যাদা কি, তা ওদের বুঝতে দাও”। ... বৃত্ত মাথানত করে বললেন, “যথা আজ্ঞা মহারানী” এবং এই বলে মহারানীর সাথে অন্তঃপুরে চলে গেলেন তিনি। ক্ষিতীশ ও সতিশও হাস্যপ্রদান করে, সেখান থেকে প্রস্থান করলেন। ক্ষিতীশ বললেন, “ফেরার পথে একবার অনুসুয়ার আশ্রম আর মধুনটার খবর নিয়ে যাই চলো”। সেই কথাতে সকলে সম্মত হয়ে, অনুসুয়ার আশ্রমের দিকে অগ্রসর হলেন সকলে । ২০৭
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।