Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচালীলা আপনাকে বিবাহের সম্মতি প্রদান করবো । ... একটু অপেক্ষা করুন, আমি আমার বন্ত্রট পরিবর্তন করে আসছি”। এই বলে বৃত্ত অন্দরে গেলেন, আর কিছুক্ষণের মধ্যেই পরিপাট করা ধুতি ও উত্তরীয় অঙ্গে ধারণ করে বাইরে এলেন। কিন্তু তার মধ্যে, বাইরে অনেক কিছুই হয়ে গেছে। ... বৃত্ত এই বিবাহে অনুভব করেন তাঁরা । তাঁদের অশ্রু দেখে, একটি দাসী মহারানীকে সেই সংবাদ দেন যে বৃত্ত তাঁর কন্যাদের ক্রন্দনে বাধ্য করেছে। মহারানী সেই কথা শুনে বাইরে আসেন, এবং সমস্ত কিছু দেখে নিজের কন্যাদের কীর্তি ভালোই বুঝে যান, এবং সেই কুৎসিত স্ত্রী, যিনি আসলে রাজপুরের একজন দাসী, তাঁকে ফিরে যেতে নিদেশ দেন। তা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করো উনার কাছে”। ... দুই রাজকন্যা ইতস্তত করলে, মহারানী আরো কঠিন হয়ে বললেন, “কথা কানে যাচ্ছেনা! ... এক্ষণই সমস্ত কিছু স্বীকার করো ও ক্ষমা চাও”। ... দুই রাজকন্যা মাথা নত করে দাঁড়িয়ে থাকলে, মহারানী বললেন, “বেশ করবে না তো, যা বললাম । আমার সম্মুখে দাঁড়িয়ে, তোমরা যতক্ষণ না সমস্ত কিছু স্বীকার করে বৃত্তের কাছে ক্ষমা চাইবে, ততক্ষণ তোমাদের এই প্রাসাদের বাইরে যাওয়া বন্ধ আর তোমাদের আহারও প্রদান করা হবেনা”। জবাকুসুম এবার নতজানু হয়ে বৃত্তের সম্মুখে বসে বললেন, “ক্ষমা দেব! ... আপনার কথাতে যেই সমর্পণ দেখেছিলাম, সেই কথাতে আমাদের বিশ্বাস হয়নি । মনে হয়েছিল, এমন কি কেউ করতে পারে নাকি! সন্ন্যাসী হয়ে বিবাহ কেন করবেন! আর বিবাহ যদি করেনও, তাহলেও এমন কুৎসিত স্ত্রীকে কেন করবেন! তাই আমরা আমাদের এক দাসীকে সাজিয়ে গজিয়ে নিয়ে আসি আপনার কাছে। ... আমাদের ভুল হয়ে গেছে দেব । আমাদের ক্ষমা করে দিন, কৃপা করে! “ ২০৬

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।