Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত প্রণয়! কি যে হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছেনা! ... শ্যামা ফিরলে, মোড়ল যখন ওকে চেপে ধরবে, তখন হয়তো রহস্যের উন্মোচন হবে”। এই ভেবে, সতিশ ক্ষিতীশ দুই ভাই ও মহেশ ফিরে গেলেন মোড়লের গৃহে । রাত্রে কনো বোঝাপড়া হয়নি। তাই সকাল সকাল, পুর গ্রাম নিদ্রা ত্যাগ করার আগেই, সতিশ ক্ষিতীশ চলে গেলেন রাজপ্রাসাদে, বৃত্তের সাথে জবাকুসুম কি করে তা দেখার জন্য । পথে কেবল দেখলেন, রাত্রেই শ্যামার কুটিরকে অগ্নিদাহ করে দিয়েছে গ্রামের সকলে । ... তা দেখে, সতিশ ক্ষিতীশের হৃদয় একটিবারের জন্য ভয়ার্ত হয়ে উঠলো, যদি শ্যামা নিরপরাধ হয়! ...তাঁর প্রাণ নিয়ে নেয় নি তো উত্তেজিত গ্রামের মানুষ! “না! কনো প্রাণীর দেহ নেই এখানে”। সেই স্বস্তি নিয়ে চলে গেলেন তাঁরা প্রাসাদে, আর প্রাসাদে গিয়ে যেমনটা দেখতে পাবেন ভেবেছিলেন তাঁরা, তেমনই দেখলেন । জবাকুসুম একটি কুৎসিত দেখতে, একটি নেত্রে অন্ধ, অর্ধেক দাঁত বিনষ্ট, একটি হতকুছ্ছিত দেখতে মহিলাকে পাঠিয়েছেন বৃত্তের কাছে। বৃত্তের কাছে উপস্থিত হয়ে, সেই স্ত্রী বৃত্তকে বললেন, “হে মহাশয়! ... শুনেছি আপনার সাথে যা কিছু হয়, তাকে মাতা সববম্বীর নির্দেশ ও আদেশ বলে স্বীকার করেন, আর তা বিনা বিচারে গ্রহণ করেন |... তো দেখুন আমি আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। আমার এই রূপের কারণে, কেউ আমাকে বিবাহ করেনা, কিন্তু আমার পরিণয় ও স্বামীপ্রীতির খুব ইচ্ছা। কৃপা করে আমাকে আপনার স্ত্রী করে স্বীকার করে নিন!” বৃত্ত হেসে বললেন, “নিশ্চয়ই নেব । কি নাম আপনার! ... আর এমন দুর্দশা আপনার কেন হয়েছে! ... যাইহোক আপনাকে আর আপনার বেদনার কথা শোনাতে গিয়ে পুরনো বেদনাদায়ক স্মৃতির রোমন্থন করতে হবেনা । আসুন, মহারানীর কাছে যাই, তাঁর সম্মুখেই আমি ২০৫

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।