Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচাষলীলা দণ্ড দেবই। তা তুই আমাকে আবাহন কর আর না কর। এখন আমার সাথে চল, নিজের এই বন্ত্র ত্যাগ করে, নৃতন বস্ত্র ধারণ করবি চল। ... ললিতা! ... ললিতা!” ললিতা যেন কোথায় হারিয়ে গেছিলেন। এবার ইহজগতে ফিরে এসে বললেন, “হ্যাঁ! ... ও হ্যাঁ, ... হ্যাঁ চলুন”। সতিশ ক্ষিতীশ একত্রে দ্রুতপদে পশ্চাৎধাবন করলেন, কিন্তু ফল সেই একই গেল। মহেশ প্রশ্ন করলেন, “কি বুঝলেন প্রভু!” সতিশ বললেন, কিছুই বুঝতে পারলাম না মহেশ! ... যেন বিভ্রান্ত হয়ে গেলাম! ... কনো কিছুরই যেন মিমাংসা করতে পারলাম না! অনুসুয়াও অসুস্থ হয়ে গেল! ... এদিকে শ্যামার প্রেমিককে হাতে নাতে ধরতেও পারছিনা, কিন্তু শ্যামার ভাব অত্যন্ত দিব্য মনে হচ্ছে যেন। আবার মধুনটিকে নিয়েই চিন্তা হচ্ছে। ... পরে রইলো, আর দুটি ক্ষেত্র । বৃত্ত আর আপনার মণিধামে তো যাওয়াই হয়নি!” গ্রামের মোড়ল বললেন, “আমাদের কাছে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। একটা ঠক আর জোচ্চোর ওই শ্যামা । আমাদের গ্রামের সমস্ত পুরুষকে কামাগ্নিতে ভস্ম করে দিলো আজ! ... কোথায় পলায়ন করবে! রাত্রে তো আজ ফিরবেই! আজ ফিরুক, একটা হেস্তনেস্ত করেই ছাড়বো । এই মেয়েকে গ্রামে রাখা যাবেনা । দরকারে মহারাজের দরবারে নিয়ে যাবো এই ছলনাময়ীকে”। সতিশ ক্ষিতীশ সেই কথার প্রতিবাদ করলেন না, যেন তাঁদেরও সায় রয়েছে মোড়লমশাইএর কথাতে । সত্যই তো, শ্যামার যখন বস্ত্রের এমন অবস্থা হলো, তখন তো ওর শাড়ী পালটে ফেলা উচিত ছিল৷... আবার যদি ভক্তি আর সমর্পণের ভাব থাকে, তবে যা করেছে শ্যামা তাই উচিত ছিল। ... কিন্তু সেই ব্যক্তি তো আমাদের মা ননই, সে তো একটি পুরুষ, শ্যামার গোপন ২০৪

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।