Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত অন্যদিকে, শ্যামাকে এমন অধবিবন্ত্র অবস্থায় দেখে, তাঁর প্রেমিক ব্যস্ততার সাথে বলে উঠলেন, “তোমার কি হয়েছে শ্যামা! ... এমন অবস্থা তোমার কে করলে!” শ্যামা ব্রন্দনের সুরে বললেন, “তোমার জন্য গোমাংস রন্ধন করে এনেছি । তুমি অন্যপ্রকার রন্ধন করতে বলে, গোমাংস প্রদান করলে, তাই সেটিই রন্ধন করে এনেছি”। তাঁর প্রেমিক উচাটন হয়েই বললেন, “সে সব ভালো কথা, কিন্তু সেই কথা পরে শুনছি। ... আগে বলো তোমার এই অবস্থা কে করেছে!” শ্যামা হেসে বললেন, “কাকে দোষ দিই প্রিয়া! ... সকলেই তো তুমি! ... সকল কর্ম তো তুমিই করো । তাই তুমি যা জ্ঞান প্রদান করেছ আমাকে, সেই নিরিখে বলতে হলে, তুমিই করেছ। ... কিন্ত আমার প্রশ্ন এই যে, এহেন কর্ম তুমি কেন করলে! ... আমাকে এমন ভাবে দেখা তোমার সাধ ছিলো বলে, নাকি আমার পরীক্ষা নেবে বলে, নাকি তুমি আমার উপর রুষ্ট, তাই আমাকে এই ভাবে দণ্ড প্রদান করলে!” তাঁর প্রেমিক বললেন, “দু! ... হ্যাঁ ঠিকই বলেছ, দণ্ড। যারা এই কর্ম করেছে, তাঁরা অবশ্যই দণ্ডের ভাগীদার ৷ আজ কেউ রক্ষা পাবে না আমার থেকে!” এই বলে অগ্রসর হতে গেলে, শ্যামা তাঁকে জরিয়ে ধরে বললেন, “না প্রিয়া, আমি যা বোঝার বুঝে গেছি। তুমি তোমার কনো সন্তানকে কিছু দেখাচ্ছিলে, কিছু শেখাচ্ছিলে। হয়তো বিশ্বাসের পাঠ শেখাচ্ছিলে, বা হয়তো সমর্পণের পাঠ। ... ক্ষমা করো প্রিয়া, আমার আগ্রহ শোনো, তোমার ইচ্ছা ছাড়া একটি বৃক্ষের পাতাও নড়তে পারেনা । তা তোমার প্রিয়া এই শ্যামার সাথে এমন ক্রিয়া করার কথা ভাবতেও কি করে পারে, তোমার অঙ্গুলিহেলন ছাড়া! ... ওরা যা কিছু করেছে, তার জন্য ক্ষমা করে দাও প্রিয়া”। শ্যামার প্রেমিক এবার গম্ভীর মুখ করে বললেন, “বেশ শ্যামা, এবারের মত ক্ষমা করে দিলাম সকলকে, কিন্তু আগামীদিনে, তাঁরা যদি তোর ক্ষতি করার প্রয়াসও করে, আমি তাঁদের সকলকে ২০৩

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।