Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত বন্ত্র ধারণ করে সম্মুখে আসলে, ললিতা বললেন, “সই এই শাড়ী ছেড়ে ফেল। এর তো স্থানে স্থানে ছেঁড়া! এমন শাড়ী কেউ পরে বাইরে যায়! ... তোমার বিভিন্ন অঙ্গকে যে এই শাড়ী প্রদর্শিত করে দিচ্ছে!” শ্যামা হেসে বললেন, “তা বললে হয়, প্রিয়া বারবার করে বলে দিয়েছে আমি যেন আজ এই শাড়ী পরেই আসি । ... সে কি আর জানে না যে এতে ছেঁড়া আছে! ... তারপরেও যখন বলেছে, তখন নিশ্চয়ই কনো কিছু শিক্ষা দেবার আছে আমাকে বা আমাকে মাধ্যম করে অন্য কারুকে”। শ্যামা গোমাংস ধারণ করে, অঙ্গে সেই পিতবর্ণের ছেঁড়া ও সিক্ত শাড়ী পরে যাত্রা করতে থাকলেন ফুলন্দি নদীর দিকে । শ্যামার এই বেশতৃষা অঞ্চলের পুরুষদের প্রচণ্ড উত্তেজিত করতে থাকলে, তাঁরা কামনার আগুনে নিজেদের গৃহে প্রত্যাবর্তন করলেন, নিজেদের পত্বীদের নিকটে । অন্যদিকে, শ্যামার এমন কীর্তিতে গ্রামের মোড়ল উগ্র হয়ে উঠে বললেন, “সমাজ, জনজীবন বলে যেন কনো কিছুর অস্তিত্বই নেই! ... যা খুশী তাই! ... দেখাচ্ছি জা আমি!” সতিশ হেসে মোড়লের হাত চেপে ধরে বললেন, “আপনাকে উগ্র হতে হবে না। কিছু সারমেয়দের আমরা মাদক প্রদান করে উগ্র করে দিয়ে এসেছি। শীঘ্রই শ্যামা সেই সারমেয়দের সাথে সাখ্যাত করবে । ... আর জানেন কি! শ্যামার বস্ত্রে গোরক্তও আছে । আর মাদকসেবন করা উগ্র সারমেয়রা সেই গন্ধ পাবেনা, তা তো হতেই পারেনা । তাই মজা আপনাকে দেখাতে হবেনা, কেবল মজা দেখে যান। শ্যামার মুখোশ আজ খুলে পরে যাবেই । আমাদের যতই ঈশ্বরপ্রেমের বাখান করুক সে, যেই প্রেমে সে মজে রয়েছে, তার প্রেমে এমন জোর নেই যে জীবনের ভয় চলে যাবে । ... দেখতে থাকুন কি কি হয় আগে”। সতিশের কথা ধ্রুব সত্য প্রমাণিত হলো, আর সেই সত্য সম্বন্ধে ললিতাও জানতেন না আগে থেকে। সারমেয় জীবরা ভয়ানক উগ্রমূর্তি ধারণ করে, শ্যামার দিকে অগ্রসর হয়ে, উচ্চৈঃস্বরে প্রাণঘাতী হাঁক পারছে। সারমেয়দের এমন রক্তচক্ষু অবস্থায় বৃহৎ আকারের দত্ত বিকশিত করে, ২০১

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।