Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচালীলা এই বলে সেই গোমাংসকে তুলে নিয়ে ধৌত করে, রন্ধন করতে থাকলেন শ্যামা ৷ সেই দেখে ললিতা বারংবার বলতে থাকলেন, “সই, গোমাংস রন্ধন করো না। গোমাংস কেন রন্ধন করছো!” শ্যামা মাঝে মধ্যেই হেসে হেসে যা বললেন, তার সমষ্টি এই রূপ, “সই, গোমাংসকে সামান্য জিনিস ভেবো না ভুলেও । সাধুদের সেবা করার সময়ে জেনেছি যে, সাধনা করার আগে গোমাংস আহার করতে হয় । তাঁরা বলেন যে, আহার কেবল আমাদের পুষ্টিই দেয়না । আহার আমাদের চেতনাও প্রদান করে। গরুই একটিমাত্র জীব যা জাবড় কাটে । জাবড় কি জিনিস জানো! জ্ঞান আহরণের উচিত উপায় হলো জাবড়কাটা । জ্ঞান আহরণের সময়ে যেমন আগে সমস্ত কিছু গ্রহণ করে নিতে হয়, আর পরে তার মন্থন করে সত্য উদঘাটন করতে হয়, জাবড়ও ঠিক অনুরূপ পদ্ধতি । তাই গোমাংস ভক্ষণ করলে, সেই সাধনগুণ আমাদের চিত্তে স্থাপিত হয়। সাধুরা আমাকে একাধিক উদাহরণ দেখিয়েছেন যে যারা গোমাংস আহার করেন, তাঁরা সেই প্রকার শিল্পী হন, যারা নুতন ধারার শিল্পকলার নিমাঁণ করেন, এবং তা প্রদর্শন করেন। তাই সাধককেও গোমাংস আহার করার ৭ দিবস পর থেকে সাধনার আসনে স্থিত হতে হয়, তবেই তাঁর যথার্থ জ্ঞান আহরণ সম্ভব হয়৷... আর এই গোমাংস! ... দেখলেই তো সই, তিনি নিজে আচস্থিক ভাবে লুক্কায়িত করে দিলেন । এটি কিসের ইঙ্গিত সই! ... উনি এই মাংস আহার করবেন, তারই ইঙ্গিত, তাই না!” ললিতা একটি কথাও বলতে পারলেন না এর উত্তরে । শ্যামা গোমাংস রন্ধন করে এবার ন্নান করে, তাঁর প্রিয়ার দেওয়া শাড়ী ধারণ করতে গেলেন । সেই শাড়ীটি ধারণ করতে গিয়ে শ্যামা বললেন, “দেখেছ সই, প্রিয়ার রঙ্গরসিকতার ধরন! সিক্ত কাপড় দিয়েছেন, যাতে কাপড় থেকে রঙ উঠে আমার অঙ্গে লাগে । তিনি মনে হয় আমার পরীক্ষা নিচ্ছেন! ... সত্যিই কি আমার পরীক্ষা নিচ্ছেন নাকি আমার মাধ্যমে অন্য কারুর!

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।