কৃতান্ত হলো পিড়ায়। আর মধু আগ্রাসী রুত্রার করকে নিজের করে স্থাপন করে শেখান থেকে পলায়ন করলেন। এমন কাণ্ড হবার পরে, মহেশ দুই ভ্রাতাকে একপ্রকার বলের সাথেই, ফুলন্দি নদীর সম্মুখে নিয়ে আসলেন । পথে, সতিশ ও ক্ষিতীশ একাধিকবার বাঁধা দেবার প্রয়াস করলেও, মহেশের বলের যেন কনো অনুমানই ছিলোনা তাদের । কিছুতেই হাত ছাড়িয়ে নিতে পারলেন না তাঁরা । শেষে নিয়ে এলে মহেশ! আজকে ওই তামসকে মজা বুঝিয়ে দিতাম, নারীর প্রতি কুদৃষ্টি রাখার ফল কি হয়, আজ তার উপভোগ করার সময় হয়েছিল”। মহেশ বললেন, “প্রভু, আপনারা কি আর বাকি লীলাগুলি দেখতে চান না! ... তামসের সম্মুখে গেলে তো আপনাদের প্রকৃত পরিচয় সকলেই জেনে যেত। তখন কি আর বাকি লীলা দেখতে পারতেন!” সতিশ ক্ষিতীশ শান্ত হলো সেই কথা শুনে । অবশেষে সন্ধ্যার কিছু আগে তাঁরা ফুলন্দির সাঁকো পেরিয়ে শ্যামার গ্রামে প্রবেশ করলেন । মোড়ল আর ললিতাকে যেমন যেমন বলে গেছিলেন, তেমন তেমনই করেছে সকলে । সেই কারণে শ্যামা ব্যস্ত হয়ে উঠেছে যে আজ তাঁর প্রিয়ার জন্য কি আহার নিয়ে যাবে! ... সেই সময়ে সতিশ ও ক্ষিতীশ একটুকরো গোমাংস শ্যামার দ্বারে রেখে দিলে, ললিতাকে নিয়ে শ্যামা গৃহে প্রত্যাবর্তনের কালে দেখলেন, সেই গোমাংস টুকরোকে। সেই দেখে, শ্যামা নিজের কটিদেশের দুইপাসে নিজের কর স্থাপন করে একটি বিচিত্র প্রকার মুখ করে দাঁড়িয়ে রইলেন আর বললেন, “ফল দুগ্ধ খাবেনা বলে, একেবারে গোমাংস! ... কেন গো প্রিয়া, তোমার কি আবার তপস্যার প্রয়োজন পরে গেল! ... শুনেছি গোমাংস আহার না করলে তপস্যা করা যায়না । সেই কারণেই কি এই গোমাংস! ... বেশ, তাই যখন তোমার ইচ্ছা, তখন তাই হোক”। ১৯৯
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।