কৃতান্ত সেই অভিনয়ের নেপথ্যে আপনাদের থেকে নিজেদের কল্পনাকে সুরক্ষিত করে রেখে, আপনারা আপনারা তাঁদের অভিনয়ে মজে গিয়ে, তা বুঝতেও পারছেন না । তবে হ্যাঁ, শীঘ্রই তা পারবেন আপনারা, যখন একটি সামান্য মনুষ্যকে আপনরা শতপ্রচেষ্টা করেও নিজেদের অধীনে রাখতে পারবেন না, তখন বুঝবেন এই সত্য । ... আপনাদের দণ্ড আপনারা শুনিয়ে দেবেন। সেই দণ্ড আমি সাগ্রহে স্বীকার করবো, তবে তা শ্রবণ করার জন্য আপনাদের মত বশীকরণ হয়ে যাওয়া দেবের সম্মুখে স্থিত থেকে, আমি আমার উর্জা নষ্ট করতে পারবো না”। ভ্রিদ্বী সংবাদ নিজেদের মধ্যেই আস্ফালন করতে থাকলেন, দেবী ধরিত্রীর কটুবচনকে নিয়ে । নিজেদের মহিমায় স্থিত থাকতে পারেন না । কিন্তু বঙ্গদেশে প্রবেশ করার কালে, তিনি দেখলেন, সেখানে এক দিব্য উর্জা চারিদিকে ছড়িয়ে রয়েছে । সেই দেখে আনন্দিত হয়ে, দেবী ধরিত্রী এসে দেখলেন, তাঁর তিন মাতা সেখানে অবস্থান করছেন। দেবী ধরিত্রী পূর্ণভক্তি সহকারে তাঁদের সম্মুখে উপনীত হয়ে বললেন, “মাতা, আমি আপনাদেরই সাখ্যাত পেতে কৈলাসে গেছিলাম । আপনারা সেখানে নেই জেনে, আমি এখানে প্রত্যাবর্তন করছিলাম । আপনাদের উর্জার আভাস পেয়ে, আনন্দিত হয়ে চলে এলাম এখানে”। দেবী শ্রী বললেন, “মিথ্যা কথা তোমাকে শোভা পায়না ধরিত্রী । তুমি তো আমরা কৈলাসে বা আমাদের নিজের নিজের ধামে নেই জেনেই সেখানে গেছিলে!” আমার ধামে গিয়ে অপমানিত হয়ে চলে এলে, তাই আমি ক্ষমাপ্রাথীগি। ১৯
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।