Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

কৃতান্ত পেশা ছারা চিহিত করা হয়না, কেবল তাঁকে নটেশ্বরী বলা হয়। তাই সেই নটের কর্মে নিযুক্ত থাকার অর্থই হলো আমরা তাঁর সাথে যুক্ত। আমাদের জীবনযাপন সমস্ত কিছু আমাদের আরাধ্যার মানসম্মানের সাথে যুক্ত। এমন অবস্থায় যদি আমরাই ধনের প্রতি আসক্ত হই, তবে আমাদের নটেশ্বরীর কি মান পরে থাকবে, বলতে পারো! না তো আমি ধনবানদের সাথে যাবো, আর না আমার চরিত্রকে আমি কালিমাময় করতে পারবো সই । নটি হবার আগেও আমার কাছে আমার চরিত্র ছিল তপস্যা । যেইদিন আবিষ্কার করেছি যে আমাকে তিনি সুন্দরী করে জন্ম দিয়েছেন, সেইদিনই বুঝেছিলাম, আমার চরিত্রকে ধরে রাখা আমার জন্য কঠিন হবে, আর সেইদিন থেকেই এই তপস্যাকে বরণ করেছি আমি। আর আজ তো আমি নটি, আমার আরাধ্যাকে যেই একটিমাত্র পেষার সাথে যুক্ত করা হয়, সেই নটপেষার সাথে আমি যুক্ত হয়েছি। এই পেষায় যুক্ত হবার পর তো আর কনো ভাবেই চরিত্রে একটি দাগও লাগতে দেওয়া যাবেনা! ... সই, তুমি বললে, এমন করলে তো ধনবানরা আমার নাট্য দেখবেই না আর তাহলে আমি অনাহারে মারা যাবো । বেশ, যদি অনাহারে মরতে হয়, তাও আনন্দের সাথে স্বীকার করে নেব আমি, কিন্তু তা বলে নিজের চরিত্রকে কিছুতেই নষ্ট হতে দেবনা । আমার কারণে আমার আরাধ্যার মানকে আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারবো না!” ক্ষিতীশ বিভ্রান্ত হয়ে উঠলো এই বচন শুনে । গলার স্বর নিচে নামিয়ে অস্ফুট ভাবে সে বলল, “কি বিচিত্র এই তপস্যা! ... সত্যই মাতা সঠিকই বলেন, একাসনে বসে নামজপ কি করে তপস্যা হতে পারে! ... এই যে তপস্যায় মধুনটি রত হয়েছেন, হয়তো আমাদের পিতা একে কিছুতেই তপস্যা বলবেন না, কিন্তু যা দেখলাম আমরা, এঁকে তপস্যা ছাড়া আর কি বলা যেতে পারে ভ্রাতা!” ১৯৭

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।