Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

পর বাতা বিভাততি মহেশের সাথে পথে যেতে যেতে, সতিশ দেখলেন, মহেশ কেমন যেন আনমনা হয়ে রয়েছেন। সেই দেখে তিনি মহেশকে প্রশ্ন করলেন, “কি হয়েছে মহেশ, আমাদের বলো”। ক্ষিতীশ উত্তরে বললেন, “তেমন কিছু নয় । আমাদের আহারের সময়ে কোথা থেকে যেন আহার এসে যাচ্ছে আমাদের সামনে । আমাদের নিত্রার সময়ে বিছানা করা থাকছে, আমাদের বস্ত্র ধারণ করার সময়ে ধৌত করা বন্ত্র উপস্থিত থাকছে, আবার আমাদের রাত্রে নিত্রার কালে কেউ আমাদের গায়ে কম্বল চাপিয়ে যাচ্ছে। সেই নিয়ে মহেশ একটু চিন্তায় রয়েছে যে কে এই সমস্ত কিছু করছে”। সতিশ হেসে বললেন, “অতশত ভেবে কি লাভ মহেশ । যা কিছু হচ্ছে আমাদের ভালোই তো হচ্ছে তাতে । তাহলে এত চিন্তার কি আছে!” মহেশ কনো উত্তর না দিয়ে, একটি গভীর নিশ্বাস ছেড়ে, কেবলই মাথা নাড়লেন। সম্মুখে দুই নটি দাঁড়িয়ে বার্তালাপ করছেন, তাই সকলে নিজেদের কথাবার্তাতে বিরাম লাগালেন, এবং দুই নটার কথাতে কর্ণপাত করলেন । রুদ্রানটি তাঁর সইকে বলছেন, “মধু, আর কতদিন এই ভাবে চলবে! ... প্রথম দিন থেকেই তোমার উপর লালসার দৃষ্টি রাখা শুরু করেছে সমস্ত ধনবানরা । ... দ্যাখো, সকল নটি এঁদের সাথে মিশে গিয়ে, কতই না ধনসামণ্রী করে নিয়েছে। আমরা যদি এমন করি, তাহলে তো আমাদের নাট্য দেখাই বন্ধ করে দেবে সকলে । তখন আমরা কি করবো?” মধুনটি হেসে বললেন, “সই, যদি তোমার প্রলোভন লাগে, তুমি অবশ্যই যেতে পারো ধনবানদের সাথে। কিন্তু আমি যাবো না তাঁদের সাথে । যদি তার জন্য আমাকে অনাহারে মৃত্যুও লাভ করতে হয়, তাও স্বীকার্য। সই, চরিত্রই হলো এমন সম্পদ যাকে রক্ষা করা স্বয়ং একটি তপস্যা । আর তা ছাড়া, আমি তো নটি। ভেবে দ্যাখো সই, আমাদের জননীকে অন্য কনো ১৯৬

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।