আচালীলা জবাকুসুম সেই স্থান থেকে প্রাসাদে প্রত্যাবর্তন করলে, ক্ষিতীশ আর সতিশও সেখান থেকে প্রত্যাবর্তন করলেন । সতিশ, ক্ষিতীশ আর মহেশের উদ্দেশ্যে বললেন, “এবার বেশ মজা হবে দেখো! ... জবাকুসুম নিশ্চিতই কনো এমন কন্যাকে উপস্থিত করবেন বৃত্তের সম্মুখে, যিনি বিবাহ করার উপযোগীই নন। ... দেখে নিও আমার কথা মিলিয়ে”। মহেশ বললেন, “প্রভু, আজ মধুনটির প্রথম নাট্য, যাবেন নাকি দেখতে! ... চলুন, এই বেলায় দেখে আসি মধুনটির নাট্য, আর তাঁকে ঘিরে কি উন্মাদনা হয় ধনবান দর্শকদের মধ্যে তাও দেখে আসা যাবে!” ক্ষিতীশ প্রশ্ন করলেন, “নাট্য কয় ঘটিকায়!” মহেশ উত্তরে বললেন, “এখনো এক প্রহর দেরি আছে”। ক্ষিতীশ আবার প্রশ্ন করলেন, “আচ্ছা, ওই যে তিন সেনাপতির কন্যাকে তিনদিন সঙ্গমক্ষেত্রে থাকার নির্দেশ দিয়েছিলেন দেবী অনুসুয়া, তা তিন দিন হয়ে গেছে না!” সতিশ বললেন, “হ্যাঁ হয়ে তো যাবার কথা । আজ তো চতুর্থ দিন। ... একবার সেদিকে যাবে নাকি! দেখবে নাকি কি করলেন দেবী অনুসুয়া!” ক্ষিতীশ উত্তরে উত্তেজনা নিয়ে বললেন, “তা গেলে মন্দ হয়না । ... চলোই না একবার, কিছু না এই সিদ্ধান্ত নিয়ে, তাঁরা অনুসুয়ার আশ্রমে গেলে, তাঁরা দেখলেন দেবী অনুসুয়া নান করছেন। আশ্রমে । সেই দেখে মহেশ বললেন, “একেবারে সঠিক সময়েই প্রবেশ করেছি আমরা! ... চলো গিয়ে দেখা যাক, কি হচ্ছে আশ্রমে”। ১৯৪
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।