কৃতান্ত পরখ করে দেখে নেওয়া ভালো হবেনা! মানে সিদ্ধান্ত নেবার আগে, যদি একবার দেখে নেওয়া হয়!” সতিশ ক্ষিতীশ নিজেদের মধ্যে চোখাচোখি করে হেসে বললেন, “বেশ, কালকেই এর পরীক্ষণ করে নেওয়া যাবে । মোড়ল মহাশয়, আপনাকে একটি কাজ করতে হবে । কালকে বাগানের সমস্ত ফল পেরে নিতে হবে, যাতে শ্যামার হাতে সেগুলো না লাগে । আর দ্বিতীয়তো, ললিতা, তোমাকে দুটো কাজ করতে হবে । প্রথমত শ্যামার গরু, লালিকে কাল মোড়ল মহাশয়ের কাছে নিয়ে যাবে, আর তার সমস্ত দুধ নিষ্কাসন করে নেবে, যাতে শ্যামা কিচ্ছু না পায়। ... আর দ্বিতীয়ত, ওকে যেই কাপড় দিলো ওর প্রেমিক, তাকে জায়গায় জায়গায় ছিড়ে দেবে, আর তাতে মোড়লমহাশয় কিছু রঙের সাথে রক্ত গুলে দেবে, সেটা লাগিয়ে দেবে... কালকে সকালে আমরা একটা অন্য জায়গায় যাবো । সন্ধ্যায় ফিরে আসলে, বাকি কাজ আমরা নিজে হাতে করবো”। পরের দিন প্রভাতে, জয় ও বিজয় মহেশকে সঙ্গে নিয়ে চলে গেলেন রাজপ্রাসাদে, বৃত্তকে দেখতে । সেখানে গিয়ে দেখলেন, বৃত্ত কিছু বলছেন রাজকন্যাদের । কাছে গিয়ে কান করে শুনতে চেষ্টা করলে, তাঁরা শুনতে পেলেন বৃত্ত বলছে, “সন্ন্যাস মানে নিজের অহংকে ত্যাগ করা রাজকন্যারা । আর যদি নিজের অহং ত্যাগ হয়ে যায়, তারপরে কি আর বিবাহ করা আর কি বা তা না করা । যেমন মাতা সম্মুখে আনবেন, তেমনই হবে । না আমি নিজে হতে বিবাহ করতে যাবো, আর না বিবাহের কনো পাত্রী এনে দিলে, সেই পান্রী কেমন তার বিচার করবো”। রাজকন্যা জবাকুসুম বললেন, “এর অর্থ, যদি কনো কুৎসিত দেখতে বা নিতান্ত খাটো বা কনো প্রতিবন্ধী এসে আপনাকে বিবাহ করতে চান, আপনি মাতার নির্দেশ মেনে তাকে বিবাহ করে নেবেন!”বৃত্ত হেসে বললেন, “সন্ন্যাস মানে তো তাই দেবী! ... সন্ন্যাস মানে, কনো অহং নেই । আর যার অহং নেই, সে কি করে কনো সিদ্ধান্ত নিতে পারে! ... সম্মুখে যা আসবে, তাই ভগবতীর নির্দেশ মেনে, তাকে ধারণ করাই এক সন্ন্যাসীর কর্তব্য”। ১৯৩
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।