Kritanta - The Secret of Life
/ ৪৮১
📝 লেখা 📖 পিডিএফ

আচালীলা প্রেমিক হেসে বললেন, “ওরে শ্যামা, রূপ কি কেবলই তনুর হয়! ... তোমার মত এমন কামনাশুন্য প্রেম কয়জন করে আমাকে! ... না শ্যামা, একজনও নয়, আর সেই জন্যই তো দ্যাখো, ছুটে ছুটে আমি তোমার কাছে”। শ্যামা এবার বললেন, “এবার আসি প্রিয়া। ললিতা একাকী রয়েছে ঘরে । ... রাত্রি হলে, ওর আবার গা ছমছম করার রোগ আছে। সে আমার ছেলেবেলার সই প্রিয়া। যেমন তুমি আমাকে একদণ্ডের জন্যও ছেড়ে যাওনি কনোদিন, সেও আমাকে ছেড়ে একদণ্ডের জন্যও কোথাও যায়নি । ... আমাকে তাঁর কাছে এবার যেতে হবে”। প্রেমিক চলে যাওয়া শ্যামার হাত ধরে নিজের দিকে আকর্ষণ করে শ্যামাকে নিজের বক্ষস্থলে স্থাপন করে, নিজের দক্ষিণ হস্ত ছারা শ্যামার মুখকে উপর দিকে তুলে বললেন, “কাল অন্য কিছু খাবার এনো! ... আর হ্যাঁ শাড়ীটা অবশ্যই পরে এসো”। শ্যামা লঙ্জী পেয়ে ছুটে চলে গেলো। সেই যুবাও শ্যামার মিলিয়ে যাওয়া পযন্ত অপেক্ষা করে, পিছন দিকে পারি দিলো। সতিশ দৌড় লাগালো সেই পুরুষের বাসাকে দেখে আসার জন্য । কিন্তু সেই পুরুষটি বনের মধ্যে এমন ভাবে ঝোপঝাড়ের মধ্যে মিলিয়ে গেল যে সতিশ পথ হারিয়ে ফেলল । ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, “পেলাম না হদিশ । ... কিন্তু ললিতা ঠিকই বলেছিল, সে স্ত্রী নয় পুরুষ, আর আমাদের মাতা নয়, শ্যামার প্রেমিক”। ক্ষিতীশ বললেন, “কিন্ত শ্যামা কেন লক্ষ্মী মেয়ে, প্রিয়া, এই সমস্ত কিছু বলছিল! ... এমনকি ও যে পুরুষটির ব্যাখ্যাও দিচ্ছিল, সেও তো আমাদের মায়েরই ব্যাখ্যা ভ্রাতা!” সতিশ ব্যঙ্গাত্মক হাস্য হেসে বলল, “আমাদের উপস্থিতি মনে হয়, ওরা জেনে গেছিল, আর তাই এমন নাট্য করলো, যাতে আমরা ভ্রমিত হই”। মহেশ বললেন, “আপনারাই যদিও আমি সঠিক বলছি না বেঠিক বলছি, তার স্বীকৃতি দেবেন। ... কিন্তু আমার যেন মনে হলো শ্যামার ভাব অত্যন্ত পবিভ্র। জগন্মাতার তো কনো লিঙ্গ নেই। তাই হতেও তো পারে, শ্যামা এই পুরুষের মধ্যে নিজের আরাধ্যাকেই দেখছে! ... একবার ১৯৯

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।